রাজ্যপালকে আইনি নোটিশ ১২ প্রাক্তন উপাচার্যের, নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি

খবর লাইভ : রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মানহানির নোটিশ পাঠালেন রাজ্যের ১২ প্রাক্তন উপাচার্য। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন উপাচার্যরা। সেখানে উপস্থিত ছিলেন ওমপ্রকাশ মিশ্র, দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়রা। তাঁরা বলেন, “রাজ্যপাল নিজের বক্তব্যের মধ্যে দিয়ে উপাচার্যদের সম্পর্কে যা বলেছেন তার প্রতিবাদেই চার পাতার নোটিশ পাঠানো হয়েছে।” শুধু তাই নয়, রাজ্যপাল ক্ষমা না চাইলে মামলার পথেই হাঁটতে পারেন, সে ইঙ্গিতও দিয়ে রাখলেন প্রাক্তন উপাচার্যরা।

প্রাক্তন উপাচার্যদের দাবি, সম্প্রতি বাংলায় জারি ভিডিয়োবার্তায় তাঁদের সম্পর্কে রাজ্যপাল যে মন্তব্য করেছেন তা মানহানির সামিল। ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে রাজ্যপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তারা।সম্প্রতি উপাচার্যদের নিয়োগ নিয়ে বাংলায় জারি এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল মন্তব্য করেন, ‘বেশ কিছু উপাচার্যের মেয়াদ আমি বাড়াতে পারিনি। তাঁরা হয় দুর্নীতিগ্রস্ত, নয় ছাত্রীকে হেনস্থায় যুক্ত, নইলে কোনও রাজনৈতিক খেলা খেলছেন। রাজ্যপালের এই মন্তব্যে তাঁদের মানহানি হয়েছে বলে দাবি প্রাক্তন উপাচার্যদের। তাঁদের দাবি, ভিডিয়ো বার্তায় রাজ্যপাল যে দাবি করেছেন তা সর্বৈব মিথ্যা।
উপাচার্যদের দাবি, যে উপাচার্যরা রাজ্যপালকে সরাসরি রিপোর্ট পাঠিয়েছেন তাঁদের মেয়াদবৃদ্ধি হয়েছে। যারা বিকাশভবনে রিপোর্ট পাঠিয়েছিলেন তাঁরা বাদ পড়েছেন। রাজ্য–রাজ্যপাল দড়ি টানাটানির মধ্যে গত সপ্তাহে রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন প্রাক্তন উপাচার্যরা। তাঁদের দাবি ছিল, রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছেন রাজ্যপাল। প্রাক্তন উপাচার্যদের মানহানির চিঠি নিয়ে রাজভবন থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago