মেসিহীন আর্জেন্টিনা ৩-০ গোলে নাস্তানাবুদ করল বলিভিয়াকে

খবর লাইভ : সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য বলিভিয়ায় খেলতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে বিশ্বের একাধিক দেশের নামিদামী ফুটবলাররা সমস্যায় পড়েছেন।এই সমস্যায় এর আগে আর্জেন্টিনাও পড়েছে। তবে এবার বলিভিয়াকে তাদের দেশে গিয়ে ৩-০ গোলে উড়িয়ে দিলেন লা আলবিসেলেস্তেরা। তাও মেসিকে ছাড়াই। যা কোচ লিওনেল স্কালোনিকে বাড়তি মনোবল জুগিয়েছে।আর্জেন্টিনার হয়ে গোল তিনটি করেন এনজো ফার্নান্দেজ, নিকালাস ত্যাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ২টি ম্যাচ পরপর জিতে ৬ পয়েন্ট হয়ে গেল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা পর্বের শীর্ষেই রইল তারা।

আরও পড়ুনঃ উপাচার্য নিয়োগ বিল মামলায় রাজভবনের কাছে হলফনামা তলব হাইকোর্টের

বুধবারের আগে পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে ৯ বারই জিতেছিল আর্জেন্টিনা। মাত্র ২ বার আর্জেন্টিনাকে হারিয়েছিল বলিভিয়া। ৩টি ম্যাচ ড্র হয়েছে। বুধবার ভারতীয় সময় ভোরে বলিভিয়াকে ৩-০ হারিয়ে দশম জয় পেল আর্জেন্টিনা।অনেকেই ম্যাচ দেখতে এসেছিলেন লিওনেল মেসিকে দেখবেন বলে। আর্জেন্টিনার মহাতারকা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে রয়েছেন দুরন্ত ছন্দে। ইকুয়েডরের বিরুদ্ধে আগের ম্যাচে ফ্রি কিক থেকে অনবদ্য গোল করেছিলেন। তবে বুধবারের ম্যাচে তাঁকে খেলানো হয়নি।মেসির পরিবর্তে দলকে নেতৃত্ব দেন অ্যাঙ্খেল দি মারিয়া।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে আর্জেন্টিনা। কিক অফের ৩ মিনিটের মাথায় রদ্রিগো দে পলের শট কোনওমতে আটকায় বলিভিয়া। ম্যাচের ১০ মিনিটে প্রথম ফ্রি কিক পায় আর্জেন্টিনা। দি মারিয়ার শট থেকে চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেননি ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।১৩ মিনিটে এনজ়ো ফার্নান্দেজের দূরপাল্লার শট অল্পের জন্য বাঁচিয়ে দেন বলিভিয়ার গোলকিপার ভিসকারা।
৩১ মিনিটে বলিভিয়ার গোলমুখ খুলতে সমর্থ হয় আর্জেন্টিনা। হুয়ান আলভারেজ বল বাড়ান বক্সের ডানদিকে থাকা দি মারিয়াকে। তিনি বল বাড়ান এনজো ফার্নান্দেজকে। নিখুঁত ওয়ান টাচে গোল করেন ফার্নান্দেজ। ৩৬ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোকে ফাউল করায় লাল কার্ড দেখেন রবার্তো ফার্নান্দেজ। বিরতির আগে গোল করে ২-০ করেন ত্যাগলিয়াফিকো। আন্তর্জাতিক ফুটবলে তাঁর প্রথম গোল। ৮৩ মিনিটে ৩-০ করেন নিকোলাস গঞ্জালেজ।এরপর শত চেষ্টা করেও বলিভিয়া ব্যবধান কমাতে পারেনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago