খবর লাইভ : রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে ফের নয়া কর্মসূচির ঘোষণা রাজভবনের। এবার রাজ্যপাল আনতে চলেছেন ‘স্পিড প্রোগ্রাম’। এই সংক্রান্ত একটি নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে রাজভবনের তরফে। ওই নির্দেশিকায় নতুন কর্মসূচির পাশাপাশি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
আরও পড়ুনঃ এশিয়া কাপের ফাইনালে ভারত, সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল ৪১ রানে
নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের বিশ্ববিদ্যালগুলির কাজে গতি আনতে নতুন কর্মসূচির । তবে, ঠিক এই ঘোষণার আগেই পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধন) বিল সই না করার জন্য রাজভবনের হলফনামা চায় হাইকোর্ট। এরপর মঙ্গলবার রাতেই একটি নির্দেশিকা জারি করে রাজভবন। সেখানে শিক্ষক নির্বাচন কমিটি, উপাচার্যদের একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মোট ২৫টি কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
এছাড়া একটি মনিটরিং সেলও চালু করা হয়েছে। এই মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখবেন রাজ্যপাল স্বয়ং। নাম রিয়েল টাইম মনিটরিং সেল। ফোন বা ই-মেলে অভিযোগ জানানো যাবে। ফোন নম্বর হল 03322001642 ও মেল আইডি হল aamnesaamne.rajbhavankolkata@gmail.com। সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই জানানো যাবে অভিযোগ। তবে এই বিষয়ে এখনও রাজ্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…