ইডি দফতরে হাজিরা সাংসদ-অভিনেত্রী নুসরতের

খবর লাইভ : আজ, মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। এদিন সকাল ১০.৪৫ নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন নুসরত। অর্থাৎ, নির্ধারিত সময়ের ১৫মিনিট আগেই ইডি দফতরে পৌঁছে যান অভিনেত্রী। নুসরতকে নথি সহ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এদিন হাতে নথি নিয়েই ইডি দফতরে হাজির হন তিনি।

নুসরতের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ। ২০১৪ সালে প্রায় কয়েকশো ব্যক্তি ফ্ল্যাট পিছু ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৩ বছরের মধ্যেই তাঁর নিজেদের ফ্ল্যাট পাবেন। সেই তিনবছর পেরিয়েছে বহু আগেই। কিন্তু ফ্ল্যাট মেলেনি। অভিযোগ মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থার বিরুদ্ধে। যার অন্যতম ডিরেক্টর নুসরত।

আরও পড়ুনঃ পাঁচ বছর পর বিদেশ সফরে স্পেন গেলেন মুখ্যমন্ত্রী

পাশাপাশি আরও অভিযোগ ছিল, ফ্ল্যাট দুর্নীতির টাকা দিয়ে নিজের ফ্ল্যাট কিনেছেন তিনি। অভিযোগের কথা প্রকাশ্যে আসার পর নুসরত সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, ‘৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে, আমি দুর্নীতিতে যুক্ত নই।’

Nusrat jahan-mp-actress-ed-cgo

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago