পাঁচ বছর পর বিদেশ সফরে স্পেন গেলেন মুখ্যমন্ত্রী

খবর লাইভ : পাঁচ বছর পর বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে দুবাই, তারপর মাদ্রিদ, সেখান থেকে বার্সেলোনা… সেখান থেকে আবার দুবাই হয়ে কলকাতা ফেরার কথা তাঁর।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে বহির্বিশ্বের শিল্পপতিদের বাংলায় ডেকে আনাই এই সফরের ভাবনা ৷ এদিন আবহাওয়ার কারণে বিমান নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর বিমানবন্দর ছাড়ে।

আরও পড়ুনঃ শিক্ষাগুরুকে শ্রদ্ধা জানালো তাল ও তালিমের শিক্ষার্থীরা
আগামী নভেম্বরে রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে ৷ এই সম্মেলনের কথা মাথায় রেখে বিদেশের শিল্পমহল, বণিক সভাগুলিকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়নের কথাও দুই দেশের মানুষের কাছে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুবাই-স্পেনের ভারতীয় শিল্পপতিদেরও রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানাতে পারেন তিনি ৷ সব মিলিয়ে রাজ্যের মাটিতে নতুন শিল্প স্থাপনের ভাবনা রয়েছে মমতার এই সফরে ৷ এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে পারেন রাজ্যের শিল্পমহলের একাংশ এবং বিভিন্ন দফতরের আমলারাও ৷

মুখ্যমন্ত্রীর সফরসূচিতে আছে স্পেনের রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা। দুই শহরের সঙ্গে বাঙালি ফুটবলপ্রেমীদের আত্মিক যোগ আছে। মূলত মাঝারি ও বড় শিল্পের উপরই গুরুত্ব দিচ্ছে রাজ্য। নতুন আঙ্গিকে বিনিয়োগ আনতেই এবার দুবাই ও স্পেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্নের আশা, শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর স্পেন ও দুবাই সফর আশাপ্রদ হবে।

মমতার সঙ্গে বাংলার প্রথম সারির শিল্পপতিদের একটি প্রতিনিধি দল গেলেন। সঙ্গে আছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও শিল্প দপ্তরের একাধিক শীর্ষ কর্তারাও। স্পেন সফরে মমতার সঙ্গে গেলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ, কলকাতার তিন প্রধানের তিন কর্তা।

স্পেন সফরে গিয়ে রাজ্যের খেলাধুলার প্রসারের জন্যও উদ্যোগী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
বাংলার ফুটবলের উন্নতির জন্য লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি ‘মউ’ সাক্ষরিত হতে পারে। মমতার সঙ্গে ওই বৈঠকে থাকার কথা কলকাতার তিন প্রধানের- ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের কর্তারা। মোহনবাগানের দেবাশীষ দত্ত, ইস্টবেঙ্গলের সৈকত গঙ্গোপাধ্যায়, ও মহমেডানের ইশতিয়াক আহমেদ হাজির থাকবেন বৈঠকে। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বৈঠকে উপস্থিত থাকতেই সৌরভ লন্ডন থেকে মাদ্রিদে আসবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago