টেট পাশের নম্বর নিয়ে বহাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়

খবর লাইভ : টেট পাশের নম্বর নিয়ে আপাতত বহাল থাকল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়।তার রায়ের ওপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত। বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন এমনটাই জানিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ। গত বছর ৩ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সংক্রান্ত নির্দেশ দেন। নির্দেশে তিনি বলেছিলেন, ২০১৪ এবং ২০১৭ র টেটে সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা ৮২ পেয়েছেন তাদের টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করতে হবে। একইসঙ্গে এই প্রার্থীদের ২০২২-র টেটে বসার সুযোগ দিতে হবে।
মামলাকারীদের দাবি ছিল, ২০১৪ এবং ২০১৭ এর টেটে সংরক্ষিত বিভাগের বহু প্রার্থী ১৫০ এর মধ্যে ৮২ নম্বর পেয়েছেন। সেই সব চাকরিপ্রার্থীরা গড়ে ৫৪.৬৭ শতাংশ নম্বর পেয়েছেন। নিয়ম অনুসারে ৫৪.৬৭ শতাংশকে ৫৫ শতাংশ নম্বর হিসাবে গণ্য করতে হবে। ৫৫ শতাংশ নম্বর পেলেই ওই প্রার্থীরা টেট উত্তীর্ণ হিসেবে মান্যতা পাবেন।
উল্লেখ্য, সংরক্ষিত আসন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানায় চাকরি প্রার্থীদের একাংশ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে যায় এই মামলা। কিন্তু দুই বিচারপতির মতানৈক্যের কারণে তখন এই মামলার সুরাহা হয়নি। তখন এই মামলা বিচারপতি সুব্রত ভট্টাচার্যের একক বেঞ্চে যায়। এদিন সেই মামলায় বড় নির্দেশ দিল একক বেঞ্চ। এরপর প্রার্থীদের টেটে বসার ক্ষেত্রে কোনও সমস্যা রইল না বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার আদালতে ১১ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতি’ ফাঁস করার কথা বলে সিবিআই। পালটা বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, এমন দুর্নীতি দ্রুত প্রকাশ্যে আনা উচিত। ভরা এজলাসে তিনি বলেন, ‘আর ক’দিন পর তো চলেই যাব। তবে যাওয়ার আগে আমি কিছু করে যেতে চাই। বিপ্লব দীর্ঘজীবী হোক… দেরি করে এজলাসে আসার জন্য অনেকেই আমার উপর ক্ষুব্ধ। কিন্তু আমি সময়ে চেষ্টা করছি এজলাসে আসার জন্য’।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago