অস্বস্তি বাড়ল অনুব্রতর, আসানসোল থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা

খবর লাইভ : অস্বস্তি আরও বাড়ল অনুব্রত মণ্ডলের। আসানসোল থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা। অবশেষে বুধবার ইডির আবেদন মঞ্জুর করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। যদিও গত দু’দিন আদালতে কড়া প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে শেষপর্যন্ত তাদের আবেদনই মঞ্জুর করল আদালত।
সিবিআইয়ের দায়ের করা গরু পাচার মামলার শুনানি এবার থেকে হবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। বুধবার এমনই নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ফলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যে মামলায় গ্রেফতার, তার যাবতীয় শুনানি এ বার দিল্লিতে হবে।
গত ২৮ জুলাই মামলা সরানোর আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই আবেদনই মঞ্জুর করেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। এবার বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট মণ্ডলের বিচার হবে রাজধানীতে। ১১ এপ্রিলের মধ্যে গরুপাচার মামলার সমস্ত কেস রেকর্ড দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের এই নির্দেশের পর ওয়াকিবহাল মহল মনে করছে, ২০২৪-এর লোকসভা ভোটের আগে কোনওভাবেই কেষ্ট যে তাঁর বীর-ভূমে ফিরতে পারবেন না, তা এক প্রকার নিশ্চিত।
বুধবার ইডির তরফে একটি নোটিফিকেশন তুলে ধরা হয়। ২০০৫ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রক তা জারি করেছিল। সেই নোটিফিকেশন মোতাবেক ইডি আর্থিক দুর্নীতি মামলায় ৪৪/১সি ধারায় মামলা স্থানান্তরের আবেদন করতেই পারে।
যদিও এই আবেদনের তীব্র বিরোধিতা করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ। তিনি আবেদন করেন, সিবিআইয়ের মামলার শুনানি যতদিন না শেষ হচ্ছে, ততদিন যেন এই আবেদন স্থগিত রাখা হয়। বিচারক দু’পক্ষের সওয়াল জবাব শোনেন। তারপরই বিচারক রায় দেন, এবার দিল্লিতেই এই মামলার শুনানি হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago