খবর লাইভ : গুটিগুটি পায়ে এগিয়ে চলছিল সে। পার করে ফেলেছিল ১০০ মিটার দূরত্ব। তবে, কাজ শেষে ‘ঘরে’ ফেরা হবে না বলে আগেই জানিয়েছিল ইসরো। তবে কি চাঁদের দেশেই ঘুমিয়ে পড়বে প্রজ্ঞান?
চাঁদে ১৪ দিনের জীবনকাল দিয়েই ইসরো পাঠিয়েছিল বিক্রম এবং প্রজ্ঞানকে।তবে তার আগে ১১ দিনে চাঁদে নতুন ‘মাইলফলক’ ছুঁয়ে ফেলেছে ইসরোর রোভার প্রজ্ঞান। তাদের মধ্যে যে সমস্ত যন্ত্রপাতি আছে, যেগুলির সাহায্যে চাঁদের মাটিতে তারা এ ক‘দিন পরীক্ষানিরীক্ষা চালিয়েছে, সংগ্রহ করেছে বহু তথ্য। সেই সব যন্ত্র চলে সৌরশক্তিতে। ফলে চাঁদে যত ক্ষণ সূর্য থাকবে তত ক্ষণই প্রাণ থাকবে তাদের। ১৪ দিন পর চাঁদে সূর্যাস্ত হলে (চাঁদে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হতে সময় লাগে পৃথিবীর হিসাবে ১৪ দিন) ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে বিক্রম এবং প্রজ্ঞান। নিস্তেজ হয়ে পড়বে তাদের ভিতরে থাকা সমস্ত যন্ত্রপাতিও।অর্থ্যাৎ, চাঁদের দেশেই ঘুমিয়ে পড়বে রোভার প্রজ্ঞান।
আরও পড়ুনঃ বাদ সঞ্জু, দলে রাহুল-ঈশান; মধ্যরাতে বিশ্বকাপের দল গঠন
গত ২৩ অগস্ট, বুধবার ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রেখেছিল তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। তারপর থেকে টানা ১১ দিন ধরে চন্দ্রপৃষ্ঠে ১০০ মিটারেরও বেশি পথ অতিক্রম করেছে ছ’চাকা বিশিষ্ট এই যান। চাঁদে সূর্যাস্তের সঙ্গে প্রজ্ঞানও নিস্তেজ হয়ে পড়বে। এরই মাঝে তার থেকে সমস্ত তথ্য বিক্রম ল্যান্ডারের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে ইসরো। ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে সৌর প্যানেলটি ২২ সেপ্টেম্বর প্রত্যাশিত চাঁদের পরবর্তী সূর্যোদয়ের সময় আলো পাবে। যদিও বিক্রম এবং প্রজ্ঞানকে একটি চান্দ্রদিনের জীবনকালের মতোই তৈরি করা হয়েছিল তবে তারা পরবর্তী সূর্যোদয়ের সময় জেগে উঠতে পারে বলে আশাবাদী ইসরো। অন্যথা, এটি চিরকাল ভারতের চন্দ্রদূত হিসাবে সেখানে থেকে যাবে।
শনিবার ইসরো তার সূর্য মিশন চালু করার পরে,ইসরো প্রধান এস সোমনাথ বলেন, “বিক্রম এবং প্রজ্ঞান উভয়কে ঘুমতে দেওয়ার প্রক্রিয়াটি শীঘ্রই শুরু হবে। তারা সূর্য ছাড়া রাতে কার্যকর থাকবে না। চাঁদে রাতের তাপমাত্রা হিমাঙ্কের ২০০ ডিগ্রীর নীচে নেমে আসে। প্রজ্ঞান এবং বিক্রমের জন্য সেখানে টিকে থাকা কঠিন হয় উঠবে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…