বড় ম‍্যাচ ঘিরে টিকিটের কালোবাজারি, ময়দান থেকে গ্রেফতার চার

খবর লাইভ : আজ বড় ম‍্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট। এই ম‍্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। টিকিটের জন‍্য হাহাকার দুই দলের সমর্থকদের মধ‍্যে। এরমধ্যেই অভিযোগ উঠেছিল চড়া দামে ডার্বির টিকিট ব্ল্যাক করার।আর সেই অভিযোগে চারজনকে গ্রেফতার করল ময়দান থানা পুলিশ। জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল-মোহনবাগান ফাইনালের টিকিট দ্বিগুণ দামে বিক্রি করছে তারা। ময়দানে ইস্টবেঙ্গল তাঁবুর কাছে লেসলি ক্লডিয়াস সরণী থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ডুরান্ড ফাইনালের বেশ কিছু টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা হানা দেন ইস্টবেঙ্গল তাঁবুর সামনে লেসলি ক্লডিয়াস সরণীতে। সেখান থেকেই চারজনকে গ্রেপ্তার করা হয়। ময়দান থানার পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন অজয় শেঠ (৪৯), মুশির আহমেদ (৪৯), ওমপ্রকাশ শেঠ (৫১) এবং মহম্মদ রশিদ (৫৩)। টিকিটের কালোবাজারির ক্ষেত্রে তাঁরা ময়দানের পরিচিত মুখ বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তাঁদের রবিবার আদালতে হাজির করানো হবে।

ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান ওঠার পর থেকেই বড় ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে সমর্থকদের মধ‍্যে। ডুরান্ড কমিটি চাহিদার তুলনায় কম টিকিটের ব্যবস্থা করায় টিকিট নিয়ে গত কয়েক দিন ধরেই হাহাকার চলছিল ময়দানে। কম টিকিট দেওয়ায় ডুরান্ড কমিটির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশও করেছেন ইস্টবেঙ্গল কর্তারাও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago