বৃষ্টির কারণে পরিত্যক্ত এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ

খবর লাইভ : আশঙ্কাই সত্যি হল। বিগত কয়েক দিনের হাওয়া অফিসের রিপোর্টের মাধ্যমে তৈরি হয়েছিল আশঙ্কা । সেটাই শেষমেশ সত্যি হল। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হল ভারত বনাম পাকিস্তানের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ। ভারত প্রথমে ব্যাটিং করে ২৬৬ রানে অলআউট হয়ে যায়। কিন্তু বৃষ্টির কারণে শুরুই করা যায়নি পাকিস্তানের ইনিংস। দীর্ঘ সময় বৃষ্টি না থামায় মাঠ পরিদর্শনের পর খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

আরও পড়ুনঃ এক দেশ এক ভোট: নীতি রূপায়ণের কমিটিতে অধীর চৌধুরী!

ভারত-পাকিস্তান ম্যাচের শুরু থেকেই বারবার বাধ সাধছিল বৃষ্টি। ভারতের ব্যাটিংয়ের সময় ২ বার বৃষ্টির কারণে বন্ধ হয় ম্যাচ। কিন্তু সেই সময় বৃষ্টি তাড়াতাড়ি থামায় মাঠ শুকিয়ে খেলা ফেরশ শুরু করা হয়। বারতের নিজের পুরো ইনিংস ব্যাটও করে। কিন্তু এক বলও ব্যাটিং করার সুযোগ পেল না পাকিস্তান। ভারতের ইনিংস বিরতির পর যে বৃষ্টি নেমেছে তা আর কমার নাম নেয়নি। শেষ পর্যন্ত ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নিল দুই দল।

নিয়ম অনুযায়ী পাকিস্তানের ইনিংস শুরু করার কাট আউট টাইম ছিল ৮টা ২১। সেই সময়ের মধ্যে খেলা শুরু হলে পুরো ৫০ ওভার পেতেন বাবররা। সেই টাইম অনেক আগেই পেরিয়ে গিয়েছে। ফলে খেলা হলে ওভার কাটা হবে ও ডিএলএস নিয়মে টার্গেট নির্ধারণ করা হবে। ৪৫ ওভারে খেলা হলে ২৫৪, ৪০ ওভারে হলে ২৩৯, ৩০ ওভারে হলে ২০৩ আর ২০ ওভারে খেলা হলে ১৫৫ রানের টার্গেট তাড়া করতে হবে পাকিস্তাকে। এক দিনের ক্রিকেটের নিয়ম অনুযায়ী রেজাল্টের জন্য দুই দলকে অন্তত ২০ ওভার খেলতেই হবে। তা না হলে ম্যাচ বাতিল করা হত। কিন্তু ২০ ওভার খেলার মতও পরিস্থিতি তৈরি হল না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago