খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কেন প্রেস বিবৃতি প্রকাশ করল ইডি? এ নিয়ে শনিবার কলকাতা হাই কোর্টে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা। শনিবার আদালতে অভিষেকের আবেদনের শুনানিতে এ প্রসঙ্গ ওঠে। সেই সূত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘‘অভিষেকের নাম করে কেন প্রেস বিবৃতি প্রকাশ করা হল? তদন্ত বেআইনি ভাবে হলে আইন মেনে আদালত ইডির মামলা খারিজ করে দেবে।’’ ইডির তরফে বলা হয়, ‘‘অনেক তদন্তে প্রেস বিবৃতি জারি করা হয়। দেশের নানা মামলার তদন্তের কথা প্রায়ই দিন জানানো হয়।’’
বিচারপতি ঘোষ বলেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক। নগদ টাকা উদ্ধার হওয়ার পরে চার্জ গঠন হয়নি। গয়না উদ্ধার হয়েছে। তা হলে ওই দুই ঘটনায় কেন চার্জ গঠন করেননি। বাধা কী রয়েছে? অভিষেকের নাম কেন প্রেস বিবৃতিতে প্রকাশ করা হল তার ব্যাখ্যা দিক ইডি। তদন্ত বেআইনি ভাবে হলে আইন মেনে আদালত ইডির মামলা খারিজ করে দেবে।’’ তাঁর সংযোজন, ‘‘এই মামলায় সবাই খুবই অতি সক্রিয়। কিন্তু কিছু হচ্ছে না। চাকরিপ্রার্থীরা কলকাতার মানুষ রাস্তায় বসে রয়েছেন। আর কত দিন?’’
আরও পড়ুনঃ ইন্ডিয়া’র সমন্বয় কমিটিতে থাকলেন না ইয়েচুরি, কারণ জানেন?
অভিষেকের আইনজীবী তখন বলেন, ‘‘এই আদালতের অন্য এজলাস অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে রিপোর্ট চেয়েছে। তাই এই সময়ের মধ্যে ইডি কিছু করবে না আদালত নিশ্চিত করে দিক।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…