খবর লাইভ : এক জন, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। পরে শিল্পমন্ত্রীর দায়িত্বও সামলিয়েছেন। অন্য জন, কলকাতার মেয়র। মাঝে দীর্ঘ সময়ের টানাপড়েনে পদ খুইয়েছেন দু’জনেই। বেড়েছে দূরত্ব। তবু ৪৫ বছরের পুরনো সেই সহকর্মী কয়েক হাত দূরে রয়েছেন জেনে, দেখা না-করে থাকতে পারলনে না অন্য জন। প্রথম জন পার্থ চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় অন্য জন।
আলিপুর আদালত চত্বরের লকআপে পার্থের সঙ্গে শনিবার দেখা করতে গেলেন শোভন। পরে তিনি জানিয়েছেন, দেখা না-করতে গেলেই ‘অপরাধ’ হত। যদিও শোভনকে দেখা করার অনুমতি দেননি পার্থের পুলিশরক্ষীরা। শোভন পরে জানিয়েছেন, পার্থ ‘পরিস্থিতির শিকার’।
আরও পড়ুনঃ ছি: প্রতিবেশীদের গর্ভনিরোধক পাঠিয়ে হুমকি যাদবপুরের অধ্যাপকের!
শোভন বলেন, ‘‘দূর থেকে দেখলাম। দেখা করার সেই পরিবেশ, পরিস্থিতি নেই।’’ জানিয়েছেন, দেখা যে না-ও হতে পারে, তা জানতেন তিনি। বিতর্ক হতে পারে, তা-ও জানতেন। তবু ‘বড় দাদার মতো’ পুরনো সহকর্মীর সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছিলেন বলে জানিয়েছেন শোভন। তাঁর কথায়, ‘‘কেউ যদি ব্যাখ্যা করে, দেখা করা অপরাধ, ৪৫ বছরের সম্পর্ক, আমার কাছে না দেখা করাও অপরাধ।’’ শোভন জানান, তিনি যখন ছাত্র-রাজনীতি করতেন, তখন বেহালায় গিয়ে বক্তৃতা করতেন পার্থ। আজ সেই পার্থ কয়েক হাত দূরে রয়েছেন শুনে আর দাঁড়িয়ে থাকতে পারেননি শোভন। ছুটে যান শরীরের খবর নিতে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…