গান্ধী জয়ন্তীতে ইন্ডিয়া জোটের কর্মসূচি শুরুর সম্ভাবনা

খবর লাইভ : ইন্ডিয়া জোটের এই নিয়ে তৃতীয় বৈঠক। মোদি বিরোধী জোটকে সামনে রেখে দেশের ২৮টি অবিজেপি দলের বৈঠক ঘিরে সরগরম বাণিজ্য নগরী। জাঁকজমকের কমতি নেই। কিন্তু পর পর বৈঠক করলেই হবে না, সেটা বুঝেছেন মহাজোট পন্থী নেতা-নেত্রীরাও। হাতে সময় কম, তাই নূন্যতম সাধারণ কর্মসূচি নিয়ে দ্রুত আন্দোলন চাই। এ কথা জোট নেতাদের মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

যে কোনও সময় লোকসভা ভোট এগিয়ে আনতে পারে। সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। সূত্রের খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় আসন সমঝোতা সংক্রান্ত আলোচনা সেরে ফেলতে হবে। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে রাজঘাট থেকে জোটের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করার ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো ইস্যুকে হাতিয়ার করতে চাইছেন জোটের নেতারা।

আজ, শুক্রবার আলাদা করে জোটের লোগো প্রকাশ হয়ে যেতে পারে। এদিন একটি কো-অর্ডিনেশন কমিটি তৈরি হবে। জোটের একজন কনভেনরও থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। পরবর্তী বৈঠকের স্থান ও দিনক্ষণ স্থির হয়ে যেতে পারে আজই।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago