খবর লাইভ : ফের সংঘাতে রাজ্য-রাজ্যপাল।আদালতে মামলা চলাকালীনই ‘একতরফা’ সিদ্ধান্তে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই রাজ্যের একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল। এ বার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কার্যকরী উপাচার্য হিসেবে ডঃ রাজকুমার কোঠারিকে নিযুক্ত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বৃহস্পতিবার রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে রাজকুমার কোঠারিকে বিশ্ববিদ্যালয়ের ভি সি পদে নিযুক্ত করা হয়েছে। উপাচার্য না থাকায় ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অনেক অসুবিধায় পড়েন। এমনকী শংসাপত্র না পাওয়ায় চাকরি পেতে অসুবিধা হচ্ছে, এমন অভিযোগও সামনে আসে। এরপরই এই নিয়োগ করলেন রাজ্যপাল।
দিন কয়েক আগে ডিআরডিও-তে চাকরি পাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় শংসাপত্রের অভাবে বাধার মুখে পড়েছিলেন স্টেট ইউনিভার্সিটির এক পাক্তনা ছাত্র। এই ঘভিযোগ রাজ্যপালের গচরে আসতেই য়া উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির ভিসি-র ও দায়িত্বও পালন করবেন রাজকুমার কোঠারি।
সেই সঙ্গে আচার্য আরও জানিয়েছেন, যে সব বিশ্ববিদ্যালয়ে এখনও উপাচার্য নেই, সেগুলিতে উপাচার্যের ভূমিকায় থাকবেন তিনি নিজে। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…