খবর লাইভ : আসানসোলে কয়লাখনিতে কয়লা গুঁড়ো করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মঙ্গলবার ক্রেসারে কয়লা গুঁড়ো করার সময় ক্রেসারের নীচে পিষে মৃত্যু হয় তাঁর। ঘটনা ঘটেছে ইসিলের সোনপুর বাজারি এলাকার কয়লা খনিতে।
জানা গেছে, ক্রেশার মেশিনে কয়লা ভাঙার সময় দুর্ঘটনা ঘটে যায়। মেশিনের বেল্টের ফাঁসে আটকে গিয়ে মৃত্যু হয় সঞ্জয় পাসওয়ান নামের এক ঠিকা শ্রমিকের। নিহতের বয়স ৩৫ বছর। সঞ্জয় অন্ডালের কাজোরা গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কয়লা খনিতে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রসঙ্গত, পাণ্ডবেশ্বর থানার ইসিএলের সোনপুর বাজারি এলাকার একটি বেসরকারি সংস্থাকে কয়লা চূর্ণ করার বরাত দেয়। তারাই ক্রেসার মেশিনে বড় বড় কয়লার চাঙর গুঁড়িয়ে ছোট ছোট করে ভাঙার কাজ করে। অনেক ঠিকা শ্রমিক সেখানে কাজ করেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…