কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে দুর্গাপুরে যাওয়ার পথে দুর্ঘটনায় সাদার্ন সমিতির কর্তা ও কোচ

খবর লাইভ : কলকাতা প্রিমিয়ার লিগে সাদার্ন সমিতি ও পাঠচক্রের ম্যাচ হবে দুর্গাপুরে। দুর্গাপুরে যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়লেন সাদার্ন সমিতির কর্তা ও কোচ। গুড়াপের কাছে তাঁদের গাড়ি দুর্ঘটনা হয়।বিপদজনকভাবে উল্টে যায় সাদার্ন কর্তা ও কোচের গাড়ি। তাঁদের বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর চোট পান সাদার্ন সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় ।
গাড়ির পিছনে বসেছিলেন সাদার্ন সচিব সৌরভ পাল এবং কোচ রঞ্জন ভট্টাচার্য। ক্লাবের ভাইস প্রেসিডেন্টকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গুরুতর চোট পান সৌরভ পাল ও রঞ্জন ভট্টাচার্যও। গাড়ি থেকে কোনওরকমে বের করা হয় প্রণববাবুকে। সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল বলেন, ”গুড়াপের কাছে আমাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে। আমারও চোট লেগেছিল। আমাকে নিয়ে এই মুহূর্তে চিন্তার বিশেষ কিছু নেই।”
সাদার্নের কোচ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ”বড় অঘটন ঘটতেই পারত। টিম পৌঁছে গিয়েছিল আগেই। দুর্ঘটনায় আমি আর সৌরভদা চোট পেয়েছি। কিন্তু প্রণববাবুর চোট গুরুতর। তাঁকে টেনে হিঁচড়ে বের করতে হয় গাড়ি থেকে। রক্তাক্ত হন প্রণববাবু। প্রণববাবুর অবস্থা স্থিতিশীল।” সাদার্ন সচিব সৌরভ পাল, রঞ্জন ভট্টাচার্যদের পক্ষে আর দুর্গাপুরে যাওয়া সম্ভব নয়। আসলে কলকাতা প্রিমিয়ার লিগ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে ম্যাচ দেওয়া হয়েছে দুর্গাপুরে। গতকালই সাদার্ন সমিতির দল পৌঁছে গিয়েছিল দুর্গাপুরে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago