খবর লাইভ : অভিনব ঘটনার সাক্ষী থাকলেও রাজ্য বিধানসভা। সোমবার বিধাসনভার অধিবেশন শেষ হয়ে গিয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। তা-ও শেষ হয়ে গিয়েছে। বিধানসভার অলিন্দ মোটামুটি ফাঁকা। সেই সময়েই দেখা গেল পাশাপাশি হাঁটছেন রাজ্যের দুই মন্ত্রী। দু’জনেই গায়ক। কারিগরি শিক্ষা এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন আর পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়।
বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের ঠিক সামনেই দুই মন্ত্রী প্রকাশ্যেই বাদানুবাদে জড়িয়ে পড়লেন। বাবুলকে খানিক উচ্চস্বরেই বলতে শোনা যায়, ‘‘তুমি আমার দফতরের কাজ আটকাচ্ছ কেন? তুমি এ ভাবে সরকারি কাজ আটকে রাখতে পারো না! তুমি ফাইল পাঠানো বন্ধ করে দিলে কাজ হবে কী করে!’’ এর পরে ইন্দ্রনীলও গলার স্বর তেমন সুরে বেঁধেই বলেন, ‘‘তোর যা বলার তুই সেটা দিদিকে গিয়ে বল!’’ পাল্টা বাবুল বলেন, ‘‘সে আমি তো বলেইছি। যদি দরকার মনে করি আবার বলব। কিন্তু তুমি এ ভাবে আমার দফতরের কাজ আটকাতে পারো না।’’
আরও পড়ুনঃ দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী ‘নীরব’ কেন, প্রশ্ন তুললেন শুভেন্দু
শেষে পরিস্থিতি বেগতিক দেখে ইন্দ্রনীল বাবুলকে বলেন, ‘‘এখানে এ ভাবে কথা বলিস না তুই। তোর দফতরের কাজ কেন আটকাতে যাব আমি! বললাম তো, তোর কিছু বলার থাকলে দিদিকে গিয়ে বল।’’
তথ্য ও সম্প্রচার এবং পর্যটন দফতরের মধ্যে পারস্পরিক কাজের সম্পর্ক থাকে। আবার ইন্দ্রনীল কিছু দিন আগেই পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। সূত্রের খবর, পর্যটন মন্ত্রী বাবুলের কাছে বিভাগীয় ফাইল আসছিল না। একটি সূত্রের দাবি, ওই বিষয়টি সম্পর্কে আগেই মুখ্যমন্ত্রীকে জানিয়ে রেখেছিলেন ইন্দ্রনীল। সে কারণেই তিনি বাবুলকে সাফ বলেছেন, ‘‘দিদিকে গিয়ে বল!’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…