মহাজাতি সদনে অধীর তৃণমূলের কড়া সমালোচনা করলেন , কানহাইয়ার বক্তব্য বেসুরো

খবর লাইভ : মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর সভা ঘিরে কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এল। সভার শুরুতে কংগ্রেসের আইনজীবী-নেতা কৌস্তভ বাগচিকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। মঞ্চ ছেড়ে কৌস্তভের প্রস্থান।

এদিন সভার মূল দুই বক্তা ছিলেন অধীর চৌধুরী ও কানহাইয়া কুমার। অথচ দুজনের বক্তব্যে কোনও মিল ছিল না। দুজনে দুই লাইনে বক্তব্য রাখায় , উপস্থিত সকলেই বিভ্রান্ত হয়ে পড়েন।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর বিজেপির পাশাপাশি তৃণমূলকেও তীব্র আক্রমণ করেন। লোকসভায় কংগ্রেসের দলনেতা বলেন, ‘‘বাংলায় কংগ্রেসের পুনরুত্থান হচ্ছে। তাই তৃণমূল এখন কংগ্রেসের পা ধরে বাঁচতে চাইছে। সাগরদিঘি দেখিয়ে দিয়েছে, এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবেন না। শেষ কথা বলতে পারে কংগ্রেসও।’’
তিনি বৃহত্তর স্বার্থের কথা উল্লেখ করে বলেছিলেন, তাঁদের এখন পুকুরের কথা ছেড়ে নদীর কথা ভাবতে হবে। অর্থাৎ, বাংলার চেয়ে বেশি করে দেশের কথা ভাবতে হবে। যেখানে কংগ্রেস এবং তৃণমূল একই জোটের সদস্য।
পরে ভাষণ দিতে উঠে একদা বাম ছাত্রনেতা কানহাইয়া যা বলেন, তাতে অনেকেই ‘তৃণমূলের সুর’ শুনতে পেয়েছেন। বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি কানহাইয়া বলেছেন, ‘‘রোজ সন্ধ্যায় জাতীয় স্তরের সংবাদমাধ্যমগুলি বাংলার বদনাম করছে। এর পিছনে রাজনীতি রয়েছে। কারণ বাংলায় ওরা (বিজেপি) বিভাজনের রাজনীতি করতে পারছে না।’’
তিনি বলেছেন, ‘‘জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যত দিন কংগ্রেসে ছিলেন, তত দিন বিজেপি তাঁকে বলত দুর্নীতিগ্রস্ত। যে-ই তিনি বিজেপিতে গেলেন, অমনি সাধু হয়ে গেলেন। বাংলাতেও তাই! যে নেতাদের বিরুদ্ধে ইডি তদন্ত করছিল, তাঁরা বিজেপিতে যাওয়ার পর ইডি রাস্তা ভুলে গিয়েছে।’’ বস্তুত, সভার মাঝে এক বার ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায় জেএনইউ-এর প্রাক্তনীর গলায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago