দক্ষিণে সারাদিন চলবে বৃষ্টি, উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি

খবর লাইভ : আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যিক করে শুক্রবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। কখনও হালকা , কখনও বা মাঝারি ব্ষ্টি হয়েই চলেছে। অন্যদিকে ভারী ব্ষ্টিতে জেরবার উত্তরবঙ্গ। আবহাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয়। তাই এর জেরে আগামীকাল, অর্থ্যাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনটাই আবহাওয়া থাকবে।

বৃহস্পতিবার রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। শুক্রবার সকালেও বিরাম নেই বৃষ্টির। এর জেরে গতকাল থেকেই তাপমাত্রা খানিকটা কমেছে। শুক্রবার ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।শনিবারও এমনই আবহাওয়া থাকবে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে। রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। পাশপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবারের পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ ভারতের জাতীয় কুস্তি সংস্থা নির্বাসিত, কেন্দ্রকে দায়ী করলেন মমতা
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। আজ, শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার ও দার্জিলিং জেলায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। শনিবারও রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে, ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে।
আজ মূলত মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago