খবর লাইভ : চাঁদের উপরে ৩০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে আগেই পৌঁছে গিয়েছিল চন্দ্রযান-৩। বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সেটিকে নামানোর কাজ শুরু হয়। অবতরণ প্রক্রিয়ায় মোট ১৯ মিনিট সময় লেগেছে। ধাপে ধাপে ল্যান্ডারের গতি কমিয়ে সেটিকে চাঁদের দিকে নামানো হয়। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছুঁয়ে ফেলে বিক্রম। এর পর বেশ কয়েক ঘণ্টা বিশ্রাম নেওয়ার পর বিক্রমের দরজা খুলে যায়। পেট থেকে বেরিয়ে আসে রোভার। বৃহস্পতিবার সকালে প্রজ্ঞানের অবতরণের কথা জানায় ইসরো। চাঁদে যে সময় বিক্রম পা রেখেছে, তখন সেখানে সবে ভোরের আলো ফুটেছে। পৃথিবীর সময় অনুযায়ী আগামী ১৪ দিন সেখানে দিনের আলো থাকবে। এই সময়ের মধ্যে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে রোভার তথ্য সংগ্রহ করবে। বিক্রম সেই তথ্য পাঠাবে পৃথিবীতে।
চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে চন্দ্রযান-৩। এই অংশ এত দিন অনাবিষ্কৃত ছিল। ভারতই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করাল। সেই সঙ্গে চাঁদে ‘সফ্ট ল্যান্ডিং’ করানোর ক্ষেত্রে সফল দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে জুড়ে গিয়েছে ভারতের নাম। এর আগে এই কৃতিত্ব ছিল কেবল আমেরিকা, রাশিয়া এবং চিনের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…