নিয়ন্ত্রণ হারিয়ে ফরাক্কা সেতুর পাশের রেললাইনে উঠল লরি! মালগাড়ির সঙ্গে সংঘর্ষ

খবর লাইভ : সাতসকালে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সোজা উঠে গেল সেতুর পাশের রেললাইনে। এরপর মালগাড়ির সঙ্গে লরির সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় লরির সামনের অংশটি। লরির ধাক্কায় ছিটকে গিয়েছে একটি মালবাহী ট্র্যাক্টরও। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।পলাতক লরির চালক।মঙ্গলবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মালদহের ফরাক্কা সেতুতে।

মঙ্গলবার ভোরে মালদহ থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল ১৪ চাকার ওই লরিটি। পাশের রেললাইনে একটি মালগাড়িও একই অভিমুখে এগোচ্ছিল। উল্টো দিকে ফারাক্কা থেকে মালদহে যাচ্ছিল একটি মালবাহী ট্র্যাক্টর। অভিযোগ, গতিবেগ বেশি থাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ট্র্যাক্টরটিকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় ছিটকে সেতুর রেলিংয়ের দিকে এগিয়ে যায় ট্র্যাক্টর।দুমড়েমুচড়ে যায় সেটি।এখানেই শেষ নয়, লরিটি গতি এতটাই বেশি ছিল যে, ট্র্যাক্টরটিকে ধাক্কা মারার পর লরিটি সেতু অতিক্রম করে আরও এগিয়ে গিয়ে পাশের রেললাইনের উপর উঠে পড়লে পিছন থেকে আসা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
সাতসকালে ১৪ চাকার লরির সঙ্গে প্রথমে ট্র্যাক্টর ও পরে মালগাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা দেখতে ঘটনাস্থলে পৌঁছয় বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ছাড়া, রেলকর্তারাও দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago