বুধবার না হলে চন্দ্রযান ৩ অবতরণ কবে?

খবর লাইভ : এর আগে দু’দুবার চাঁদে অবতরণে সফলতা পায়নি ভারতের তৈরি মহাকাশযান।কিন্তু চন্দ্রযান ৩ চাঁদে অবতরণের অনেকটা পথ পেরিয়েছি। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে কোনও তাড়াহুড়ো করতে রাজি নয় ইসরো। তা সে চাঁদে অবতরণে দেরি হলেও ক্ষতি নেই।ইসরোর বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাকাশে বিক্রমের পরিস্থিতি দেখে তবে চাঁদের বুকে নামানোর প্রক্রিয়া শুরু হবে। ইসরোর মতে, নির্ধারিত সময় বুধবার সন্ধ্যায় ল্যান্ডিং না হলে রবিবার ২৭ তারিখ চাঁদে অবতরণের প্রক্রিয়া শুরু হবে।

ইসরো সূত্রে খবর, ২৩ অগস্ট, বুধবার চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের কথা রয়েছে। কিন্তু, ল্যান্ডার মডিউলের পরিস্থিতি এবং চাঁদের অবস্থান দেখে প্রয়োজনে চন্দ্রযানের অবতরণ সেদিন স্থগিত করা হতে পারে। এ ব্যাপারে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন ইসরো-র আহমেদাবাদ কেন্দ্রের ডিরেক্টর নীলেশ এম দেশাই। তিনি বলেন, “২৩ অগস্ট চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের কথা রয়েছে। তবে সেটাই চাঁদের মাটিতে অবতরণের সঠিক সময় কিনা তা ল্যান্ডার মডিউলের পরিস্থিতি এবং চাঁদের অবস্থা দেখেই আমরা সিদ্ধান্ত নেব। যদি কোনও সমস্যা মনে হয় তাহলে আমরা ২৭ অগস্ট মডিউলের চাঁদে অবতরণ করাতে পারি।” চন্দ্রযান-৩ -র চাঁদে অবতরণের দিন নিয়ে সোমবারই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে বৈঠকও করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

যতই সমস্যা হোক, ত্রুটি হোক, এমনকি যদি কোনও ভুলও হয়ে যায়, তবুও নাকি নিরাপদেই সফল অবতরণ করবে চন্দ্রযান ৩ । চন্দ্রযানের বিক্রম ল্যান্ডারে যে অভ্যন্তরীণ ‘স্যালভেজ মোড’ রয়েছে, তা এতটাই শক্তিশালী বলে জানালেন, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মহাকাশ বিজ্ঞানী, প্রফেসর রাধাকান্ত পাঢি। তিনি বলেছেন, দ্বিতীয় চন্দ্রযানের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে অনেকটাই উন্নতি করা হয়েছে উন্নতি করে এই ব্যবস্থা করা হয়েছে। এবার নিরাপদ অবতরণ হবেই, তাতে কোনও সন্দেহ নেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago