খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর তদন্তে নয়া দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, যাদবপুরে মাওবাদী সংগঠনের আধিপত্য রয়েছে। এখান থেকে একাধিক হামলার ঘটনাও ঘটেছে আগে। তাই বিশ্ববিদ্যালয়ে চত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন। পাশাপাশি তাঁর আবেদন, ছাত্রমৃত্যুর মামলায় ইউএপিএ ধারা প্রয়োগ করে এনআইএ-কে তদন্তভার দেওয়া হোক।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর তদন্তকে প্রভাবিত করা হচ্ছে, এই অভিযোগ তুলে এক প্রাক্তনী ইতিমধ্যেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি আবেদন জানান, মামলায় সিবিআই, এনসিবি, এনআইএ-কে যুক্ত করা হোক। তাতে নিরপেক্ষ তদন্ত হতে পারবে। এরপর শুভেন্দু অধিকারীও এনআইএ তদন্তের দাবি তুললেন। তবে এই ঘটনার তদন্তে তাঁর আরও বেশ কয়েকটি দাবি রয়েছে। সোমবার হাইকোর্টে তা জানান বিরোধী দলনেতার আইনজীবী।
আরও পড়ুনঃ যাদবপুর কাণ্ডে পুতুল নিয়ে পুনর্নির্মাণে হস্টেলে ফরেন্সিক দল
এদিন শুভেন্দু দাবি করেন, যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে মাওবাদী সংগঠনের আধিপত্য রয়েছে। এখানে ‘আজাদি’ স্লোগানও শোনা যায়। তাই নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ প্রয়োগ করার আর্জি জানান বিরোধী দলনেতা। উল্লেখ্য, ছাত্রমৃত্যুর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে সম্প্রতি পরপর কয়েকদিন প্রতিবাদ মিছিলে নামা বাম ও অতি বাম সংগঠনের মুখে ‘আজাদি’ স্লোগান শোনা গিয়েছে। বিরোধী দলনেতারই গাড়ি ঘেরাও করা হয়েছে। বেশ কয়েক বছর আগে তৎকালীন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় যাদবপুর ক্যাম্পাসে ঢোকার মুখে ছাত্রদের বাধার মুখে পড়েছিলেন। তাঁকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগও ওঠে বামপন্থী ছাত্রদের বিরুদ্ধে। এসবের কারণেই শুভেন্দু অধিকারী এই দাবি তুলেছেন। তিনি এ বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানান। তার অনুমতিও দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…