সিপিএমের ইউনিয়ন ছাত্রটাকে মেরে ফেলল, যাদবপুর কাণ্ডে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় বামেরা

খবর লাইভ : যাদবপুর কাণ্ডে ফের বাম ছাত্র সংগঠনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজী ইনডোরে ইমাম মোয়াজ্জেমদের সমাবেশে উপস্থিত হয়ে সিপিএমকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাদবপুরকে নিয়ে আগে আমরা গর্ব করতাম। আপনারা দেখলেন যাদবপুরের একটা ছাত্রকে কীভাবে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল। এত রক্ত নিয়েও এরা বদলায়নি। বছরের পর বছর এরা রক্ত নিয়ে খেললেও শান্তি হয়নি। এরা জীবনেও বদলাবে না বলেও কটাক্ষ করেন মমতা।

আরও পড়ুনঃ যাদবপুর কাণ্ডে এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর

যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু রহস্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে। এদিন তদন্তের স্বার্থে ফের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। মেন হস্টেলের তিন তলার বারন্দা থেকে পুতুল ফেলে পুনর্নির্মাণ করে পুলিশ। সূত্রের খবর, সোমবার ওই পড়ুয়ার একটি প্রতীকী পুতুল বানানো হয়।
কিছুক্ষণের মধ্যেই তা যাদবপুরের মেন হস্টেল অর্থাৎ ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। হস্টেলে তিন তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল ওই পড়ুয়ার। পুলিশ সূত্রে খবর, তিন তলার বারান্দা থেকে ওই পুতুল নীচে ফেলে পুনর্নির্মান করা হয়। সায়েন্টিফিক উইং, ফরেন্সিকের প্রতিনিধি দলের উপস্থিতিতেই এই পুনর্নির্মানের কাজ হয় বলে জানা গিয়েছে।
এদিন এই ঘটনায় যাদবপুর থানায় ডিসি ও এসএসডি-র নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। তদন্তে আগামীর রণকৌশল ঠিক করতেই এই বৈঠক করা হয় বলে পুলিশ সূত্রে খবর। বৈঠকে রয়েচেন ডিসি এসএসডি সহ এসি ব়্য়াঙ্কের আধিকারিকরা। সেইসঙ্গে আইও, ওসি হোমিসাইডে সহ একাধিক তদন্তকারী অফিসারেরাও উপস্থিত ছিলেন।
এদিকে যাদবপুর-কাণ্ডে ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করেছে রাজ্য মানবাধিকার কমিশন। সোমবার সল্টলেকের অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। গত ৯ অগাস্ট রাতে ফোন পেয়ে তিনি কী ব্যবস্থা নিয়েছিলেন, কাকে ফোন করেছিলেন, তা জানতে চান তদন্তকারীরা। ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যে নানা প্রশ্নের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসির র‌্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি অমান্য করার কারণও দর্শাতে বলেছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago