ঢেলে সাজানো হল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি

খবর লাইভ : লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তাই এবার নতুনভাবে ঢেলে সাজানো হল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি, বহু দিন পর ফের বড় দায়িত্বে দীপা দাসমুন্সি।রবিবার নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির ঘোষণা করেন কংগ্রেস সভাপতি। এতদিন সোনিয়া গান্ধীর নির্বাচিত স্টিয়ারিং কমিটিকে নিয়েই কাজ চালাচ্ছিলেন মল্লিকার্জুন খাড়গে। আগের ওয়ার্কিং কমিটিতে খুব একটা বড় পরিবর্তন না ঘটালেও একাধিক নতুন নাম যুক্ত করা হয়েছে তালিকায়।সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ মোট ৩০ জন রয়েছেন এই নয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে। রয়েছেন বাংলার প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এ কে অ্যান্টনি সহ অন্যরা।

এবার ওয়ার্কিং কমিটিতে ঠাঁই পেয়েছেন সচিন পাইলট। একাধিক বিতর্ক, গেহলট-পাইলট টানাপোড়েন সহ রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এবার সচিন পাইলটকে টপ ডিসিশন মেকিং বডিতে আনা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, তাঁকে লোকসভা ভোটের আগে কোনও বড় রাজ্যের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত বাংলার শুটার মেহুলির
গত বছর কংগ্রেসের সভাপতি নির্বাচনের দৌড়ে মল্লিকার্জুন খাড়গের প্রতিপক্ষ ছিলেন শশী থারুর। কেরালার এই কংগ্রেস সাংসদকেও খাড়গে রেখেছেন নয়া ওয়ার্কিং কমিটিতে। নাম ঘোষণা হওয়ার পর টুইট করে দলকে ধন্যবাদ জানিয়েছেন শশী থারুর।
এদিকে, দীর্ঘ কয়েক বছর পর আবারও কংগ্রেসে বড় দায়িত্ব পেলেন দীপা দাসমুন্সি। তাঁকে আনা হয়েছে সাধারণ সম্পাদক পদে। এই পদে রাখা হয়েছে কংগ্রেসের মোট নয় নেতাকে।কংগ্রেস ওয়ার্কিং কমিটির তালিকায় মাত্র তিনজনের বয়স ৫০ বছরের নীচে। বাকিরা প্রত্যেকেই বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং দুঁদে রাজনীতিবিদও বটে।
এরই পাশাপাশি, উত্তর প্রদেশের পর্যবেক্ষক সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধীকে এবার আর কোনও রাজ্যের দায়িত্ব দেওয়া হবে না। তিনি যে লোকসভা ভোটে লড়ছেন,এই সিদ্ধান্তে তা কার্যত স্পষ্ট হয়েই গিয়েছে। জানা গিয়েছে,বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়তে পারেন প্রিয়াঙ্কা।
বছরের শেষে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং রাজস্থানে ভোট। কংগ্রেস সূত্রে খবর, কমিটি গড়ার সময় এই সব রাজ্যে ভোটের কথাও মাথায় রাখা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago