ইংল‍্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ ঘরে তুলল স্পেন

খবর লাইভ : বিশ্ব জয় স্পেনের। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হল স্পেন। ফাইনালে ১-০ গোলে হারাল ইংল‍্যান্ডকে। এই জয়ের ফলে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতল স্পেন। ইংল্যান্ডের সামনেও সুযোগ ছিল একই কৃতি গড়ার। তবে ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে স্প্যানিশ আর্মাডারা। গতির ঝলকানি, স্কিলের মাধ্যমে ইংল্যান্ডের উপর রাজত্ব করে স্পেন।

ম‍্যাচে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম‍্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় স্পেন। মাঝমাঝে ইংল্যান্ডের থেকে বল ছিনিয়ে নেয় স্পেন। সামান্য উঠে একেবারে বাঁ-প্রান্তে সুইচ করে দেওয়া হয়। দ্রুতগতিতে বল নিয়ে এগিয়ে যান স্পেনের অধিনায়ক কারমানো। বক্সের বাইরে থেকে একেবারে সেকেন্ড পোস্টের নীচের দিকে বল রাখেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্পেনকে। প্রায় গোটা ইংল্যান্ড দলকে নাচিয়ে ছাড়েন স্পেনের মেয়েরা। বাঁ-পায়ে জোরালো শট মারেন পারেদেস। তবে বল বেরিয়ে যায় গোলপোস্টের পাশ দিয়ে। প্রথম ২০ মিনিট গোলে একটিও শট নিতে পারেনি ইংল্যান্ড। ৪১ মিনিটে যদিও ইংল্যান্ড ইতিবাচক আক্রমণ করে। হেম্প ডানপ্রান্ত থেকে উঠে এসে বক্সের মধ্যে পাস বাড়ান। গোলের চার গজ দূর থেকে বলে পা ঠেকাতে পারেননি টুন। যদিও পরে তা অফ সাইড হয়। এর মধ্যেই গতিতে কাউন্টার-অ্যাটাক করে স্পেন। ডানপ্রান্ত থেকে দুরন্ত গতিতে উঠে আসেন বোনমাত্তি। তবে ঠিকভাবে পাস করতে পারেননি তিনি। প্রথমার্ধের শেষ শটে প্রায় গোল পেয়ে যাচ্ছিল স্পেন। বক্সের মধ্যে থেকে ইংল্যান্ডের ডিফেন্ডারদের পায়ের জঙ্গলের মধ্যে থেকে শট। প্যারালুয়েলোর নীচু শট ইংল্যান্ডের গোলরক্ষকের হাতের পাশ দিয়ে প্রথম পোস্টে লেগে বেরিয়ে গেল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে স্পেন।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণ ঝাঁঝ বজায় রাখে স্প্যানিশ আর্মাডারা। যার ফলে ম‍্যাচের ৪৯ মিনিটে আবার গোল করার সুযোগ এসে গিয়েছিল স্পেনের সামনে। ইংল্যান্ড গোলরক্ষক ইয়ার্পস ও পোস্টের সাহায্যে বেঁচে যায় ইংল্যান্ড। বক্সের মাথায় পজিশন খুইয়ে ফেলেন স্পেনের কেলি। সেখান থেকে ক্যালদেন্তি বলটা পেয়ে যান। দুর্দান্ত স্কিলের মাধ্যমে বল নিজেদের দখলে রাখে স্পেন। ক্যালদেন্তি এগিয়ে গিয়ে শট নেন ক্যালদেন্তি। শটটা দুর্বল হলেও বিপজ্জনক ছিল। দুর্দান্ত সেভ ইয়ার্পসের।  এরপর বিক্ষিপ্ত ভাবে আক্রমণে উঠে আসে ইংল্যান্ড। মাঝে মধ্যে সুযোগ পেয়ে যায় স্পেনও। তবে ব্যবধান বাড়েনি।

এদিকে বিশ্বকাপে গোল্ডেন বুট পান জাপানের হিনাতা মিয়াযাবা। গোল্ডেন বল পান স্পেনের বোনমাত্তি। গোল্ডেন গ্লাভস পান ইংল‍্যান্ডের ইয়ার্পস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago