চাঁদে অবতরণের আগেই ভেঙে পড়ল রাশিয়ার লুনা ২৫

খবর লাইভ : স্বপ্ন ভঙ্গ রাশিয়ার। অবতরণের আগেই চন্দ্রপৃষ্ঠে টুকরো টুকরো হয়ে গেল লুনা ২৫। চন্দ্রযান ৩-র পরে যাত্রা শুরু করলেও ভারতের স্বপ্নের যানের থেকে আগে চাঁদে অবতরণের লক্ষ্যমাত্রা নিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেটা আর সত্যি হল না। শনিবার বিকেল থেকেই একটা আশঙ্কা করা হচ্ছিল। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস  জানিয়েছিল জরুরিকালীন সংকট তৈরি হয়েছে। আজ সকাল থেকে বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ। দুপুরে জানা গেল ইতিহাস তৈরি করার আগেই রাশিয়ার মহাকাশযান লুনা ২৫  ভেঙে পড়েছে। বিশ্বের আশা ভরসার প্রতীক হয়ে এই মুহূর্তে মহাকাশের বুকে ভারতের চন্দ্রযান ৩।

গত ১১ অগাষ্ট চাঁদের বাড়ি যাওয়ার জন্য রাশিয়া থেকে পাড়ি দেয় লুনা ২৫। অত্যন্ত শক্তিশালী রকেটের সাহায্যে এই মহাকাশযানের লঞ্চ করা হয়েছিল। পুতিনের দেশের দাবি ছিল ২১ অগাস্ট মানে আগামীকাল চাঁদের বুকে অবতরণ করবে এই যান। ভারতের চন্দ্রযান তার দুদিন পরে অর্থাৎ বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। যেহেতু এখনও পর্যন্ত এই গোলার্ধ অনাবিষ্কৃত তাই সে ক্ষেত্রে ইতিহাস তৈরি করার সুযোগ ছিল রাশিয়ার কাছে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অত্যন্ত বেশি গতিবেগ শেষপর্যন্ত ধ্বংস করে দিল লুনা ২৫ কে। রাশিয়ার মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল ২ টো ৫৭ মিনিট মিনিটে (ভারতীয় সময় বিকেল ৫ টা ২৭ মিনিট) লুনা ২৫-র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ৪৭ বছরে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ছিল। সেই মিশন ঘিরে অনেক আশা তৈরি হলেও শেষপর্যন্ত সাফল্য ধরা দিল না। ঠিক কী কারণে এই দুর্ঘটনা সেটা এখনো স্পষ্ট না হলেও ভুল কক্ষপথে চলে গিয়েই যত বিপত্তি এমনটাই মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago