খবর লাইভ : পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ। মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি জোরকদমে শুরু করেছে আমেরিকা। এরপরই চিন্তা বাড়ছে পড়শি দেশের। জানা যাচ্ছে, ইতিমধ্যে আমেরিকায় অবস্থিত পাক দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান প্রশাসন। ইতিমধ্যে, নিউ ইয়র্কে পাকিস্তানের কনসাল জেনারেলকে সবদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি ফাঁস হয়ে যাওয়া ইমেল থেকে বিষয়টি সামনে এসেছে। যা থেকে একেবারে পরিষ্কার, পাকিস্তান বর্তমানে ঠিক কতটা অস্বস্তিতে রয়েছে।
আরও পড়ুনঃ চাঁদে অবতরণের আগেই ভেঙে পড়ল রাশিয়ার লুনা ২৫
এদিকে আদালতের নির্দেশ মেনেই আমেরিকায় জেলবন্দি রানাকে ভারতের হাতে তুলে দিতে জোর প্রস্তুতি শুরু করেছে জো বাইডেন প্রশাসন। গত মে মাসেই ওয়াশিংটনের ফেডারেল আদালত রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু প্রত্যর্পণের রায়ে স্থগিতাদেশ চেয়ে রানার আবেদন চলতি সপ্তাহে খারিজ হয়ে যায়। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রানার আবেদন এখন ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চে বিচারাধীন।
ইতিমধ্যে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে ‘সারেন্ডার সার্টিফিকেট’ বা হস্তান্তর পত্রে সই না করার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন রানার আইনজীবী। তবে চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করে ব্লিঙ্কেন প্রত্যর্পণের নির্দেশনামায় সই করতে পারবেন। আমেরিকার বিদেশ দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…