বয়ানে অসঙ্গতি! ঘটনার পুননির্মাণে যাদবপুর হস্টেলে ধৃত প্রাক্তনী সপ্তক

খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ৯ অগাস্ট রাতে ঠিক কী কী হয়েছিল তা এখনও রহস্যে মোড়া। পুলিশ সূত্রে খবর, ধৃতদের প্রত্যেকেরই বয়ানেই একাধিক অসঙ্গতি চোখে পড়ছে। এমন পরিস্থিতিতে শুক্রবারই যাদবপুর কাণ্ডে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সপ্তক কামিল্যাকে নিয়ে আসা হয়েছে যাদবপুর থানায়।

আরও পড়ুনঃ লালুপ্রসাদকে ফের জেলে পাঠাতে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই
পাশাপাশি সপ্তককে নিয়ে এদিনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে যেতে পারে পুলিশ। ৯ অগস্ট রাতে সেখানে ঠিক কী হয়েছিল, তার পূনর্নির্মাণ করার পরিকল্পনাও রয়েছে পুলিশের। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া ন’জনই পুলিশ হেফাজতে রয়েছে। তাদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ন’জনের বক্তব্যে অসঙ্গতি পাওয়া গিয়েছে। আর সেকারণেই ঘটনার রহস্য উন্মোচনে সবাইকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে খবর।

গত ৯ অগাস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের A-২ ব্লকের নীচে নদিয়ায় বাসিন্দা বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। র্যা গিংয়ের কারণে মৃত্যু বলে অভিযোগ করে ছাত্রের পরিবার। এদিকে ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ছাত্রের বাবা। খুনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago