সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ ফিরে পেলেন রাহুল

খবর লাইভ : শীর্ষ আদালত সাজায় স্থগিতাদেশ দেওয়ার পর সাংসদ পদ ফিরে পেয়েছিলেন রাহুল গান্ধী। এবার সংসদের স্থায়ী কমিটির সদস্যপদও ফিরে পেলেন কেরলের ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। সম্প্রতি লোকসভা সচিবালয়ের বুলেটিনে এ কথা জানানো হয়েছে।

মোদি পদবি অবমাননা মামলায় রাহুলকে গত ২৩ মার্চ দোষী সাব্যস্ত করেছিল সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত। তাঁকে দু’বছরের কারাদণ্ডের সাজাও দিয়েছিলেন সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। ওই শাস্তির ফলেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যায়। সাংসদ পদ খোয়ানোর সময় রাহুল সংসদীয় প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিরই সদস্য ছিলেন। স্বাভাবিকভাবে সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয় রাহুলকে। তবে গত ৪ অগস্ট শীর্ষ আদালতের তরফে রাহুলের সাজায় স্থগিতাদেশ দেওয়ার ৪৮ ঘণ্টা পর, ৭ অগস্ট রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এবার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ ফিরিয়ে দেওয়া হল রাহুলকে।

রাহুলের পাশাপাশি পঞ্জাবের জলন্ধরের নবনির্বাচিত ‘আপ’ সাংসদ সুশীল কুমার রিঙ্কুকেও সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ দেওয়ার কথা জানানো হয়েছে লোকসভা সচিবালয়ের তরফে। সাংসদ রিঙ্কু পেয়েছেন কৃষি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যপদ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago