খবর লাইভ : বৃষ্টি, বন্যা, ধস, মৃত্যু অব্যাহত হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। একনাগাড়ে বৃষ্টির জেরে বিধ্বস্ত দুই রাজ্যই। বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জন। আহত বহু। টানা সাতদিন ধরে এই দুই রাজ্যে চলছে বৃষ্টি। উদ্ধারকার্য চলছে। হিমাচল প্রদেশে উদ্ধারকাজে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে। বায়ুসেনার হেলিকপ্টারের মাধ্যমেও জলে ডুবে যাওয়া এলাকা থেকে উদ্ধারকাজ করছে সেনাবাহিনী।
এদিকে পাঞ্জাবেও হড়পা বান নেমেছে। মৌসম ভবন আগামী কয়েকদিনও হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। টানা ভারী বৃষ্টির জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশ। রবিবার থেকে এই পাহাড়ি রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত। বৃষ্টি হয়েছে, সিমলা সহ বেশ কয়েকটি জেলায়। ভয়াবহ ধস নেমেছে সিমলা, ফাগলি ও কৃষ্ণানগরে।
রাজ্য় ইমার্জেন্সি অপারেশন সেন্টারের রিপোর্ট অনুযায়ী, গত জুন মাস থেকে চলতি বর্ষার মরশুমে বৃষ্টি ও ধসের কারণে হিমাচল প্রদেশে ২১৪ জনের মৃত্য়ু হয়েছে। নিখোঁজ ৩৮। এখনও সামার হিলস ও কৃষ্ণানগরে উদ্ধারকাজ চলছে। সামার হিলস থেকে ১৩ জন, ফাগলি থেকে ৫ জন, কৃষ্ণানগর থেকে ২ জনের দেহ উদ্ধার হয়েছে। সামার হিলসে যে মন্দির ভেঙে পড়েছিল, তার নীচে এখনও পুণ্যার্থীদের দেহ চাপা পড়ে রয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। এদিকে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি, ধসের জেরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…