খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় রাতভর ঘেরাও ডিন অফ স্টুডেন্টস। ছাত্রমৃত্যু ঘটনায় ডিন অফ স্টুডেন্টসকেই দায়ী করল ছাত্রসংগঠন। বুধবার বিকেল ৩টে থেকে পড়ুয়ারা ঘেরাও করেছেন ডিন অফ স্টুডেন্টসকে। বৃহস্পতিবারও উত্তপ্ত রয়েছে অরবিন্দ ভবনের সামনে। আন্দোলন থেকে ডিন অফ স্টুডেন্টসের পদত্যাগের দাবি তুলেছেন একাংশের পড়ুয়ারা।
গতকাল তলব পেয়েও লালবাজারে গরহাজির ছিলেন ডিন অফ স্টুডেন্টস। আজ তাঁকে আবারও নোটিশ পাঠানো হতে পারে বলে খবর। এদিকে যাদবপুরের ঘটনায় ডিন অফ স্টুডেন্টসের থেকে নথিপত্র চেয়েছে পুলিশ। ডিন অফ স্টুডেন্টসকে আবারও তলব করা হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ নেশার আসর, র্যাগিং সব জানত কর্তৃপক্ষ; ব্যবস্থা নেয়নি কখনও: বিস্ফোরক সুপার
পড়ুয়াদের একাংশের অভিযোগ, বহুদি ধরে র্যাগিং চলছে কিন্তু কেন এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই সেই দাবিতেই এখনও ঘেরাও করে রাখা হয়েছে ডিন অফ স্টুডেন্টসকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…