ফুটবলের মতো এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও লাল কার্ড!

খবর লাইভ : মন্থর বোলিং নিয়ে জরিমানা করতে পিছপা হয়না আইসিসি থেকে বিসিসিআই সবাই। এবার নতুন পথ দেখাতে এবার এর বিরুদ্ধে কড়া দাওয়াই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এ বার থেকে মন্থর বোলিং করলে শুধু ৩০ গজ বৃত্তের মধ্যে অতিরিক্ত ফিল্ডার রাখতে হবে তাই নয়, ফুটবলের মতো এক জন ফিল্ডারকে লাল কার্ডও দেখাবেন আম্পায়ার। যার নিট ফল, শেষ ওভারে ১০ জন ফিল্ডার থাকবেন মাঠে। পুরুষ ও মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুম থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ডিরেক্টর মাইকেল হল জানিয়েছেন, ‘‘টি-টোয়েন্টিতে ম্যাচের দৈর্ঘ্য ক্রমেই বেড়ে চলেছে। আমরা এটা বদলাতে চাই। তাই নতুন নিয়ম এনেছি। আশা করছি কোনও দলকে শাস্তি দিতে হবে না। ক্রিকেটারেরা নিজেরাই শুধরে নেবে। কিন্তু যদি কোনও দল ভুল করে তা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আম্পায়ার।
নিশ্চয়ই ভাবছেন নতুন নিয়মে কী আছে? তাো জানিয়েছেন মাইকেল।বলেছেন, যদি দেখা যায় ১৮তম ওভারের শুরুতে বোলিং দল সময়ের থেকে পিছনে চলছে তা হলে এক জন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে থাকতে হবে। যদি ১৯তম ওভারের শুরুতেও বোলিং দল সময়ের পিছনে চলে তা হলে দু’জন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে থাকতে হবে।

আরও পড়ুনঃ বিয়ের বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত একই পরিবারের ৭ জন
যদি ২০তম ওভারের আগেও বোলিং দল সময়ের পিছনে থাকে তা হলে এক জন ফিল্ডারকে লাল কার্ড দেখানো হবে। অর্থাৎ, এক জনকে মাঠের বাইরে চলে যেতে হবে। কোন ফিল্ডার বাইরে যাবেন সেটা ঠিক করবেন বোলিং দলের অধিনায়ক।যার অর্থ দাঁড়ায়, শেষ ওভারে ৩০ গজ বৃত্তের ভিতরে ছ’জন ও বাইরে মাত্র দু’জ ফিল্ডার থাকবেন।
টি-টোয়েন্টি ম্যাচে একটি ইনিংস শেষ করার জন্য ৮৫ মিনিট করে সময় বরাদ্দ থাকে। এই হিসাবে বোলিং দলকে ৭২ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে ১৭তম, ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৮তম, ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ১৯তম ওভার শেষ করতে হবে। সময়ের মধ্যে ওভার শেষ হচ্ছে কি না সে দিকে কড়া নজর রাখা হবে বলে জানিয়েছেন মাইকেল। না হলেই শাস্তি দেওয়া হবে বলে সাফ জানিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago