ফের রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া

খবর লাইভ : ফের একবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া । বৃহস্পতিবার রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৬.৫০ শতাংশেই রেপো রেট স্থির রাখা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার রেপো রেট অপরিবর্তিত রাখা হল। একইসঙ্গে রিভার্স রেপো রেটও অপরিবর্তিত রাখা হয়েছে।

সারা বিশ্বেই আর্থিক অস্থিরতা বাড়ছে। এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গত কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে শীর্ষ ব্যাঙ্কে। এর আগে ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট বেড়েছ রেপো রেট। মে মাসে রেপো রেট বেড়েছিল ৪০ বেসিস পয়েন্ট। পরে জুনে ফের তা ৫০ বেসিস পয়েন্ট বাড়ে। সব মিলিয়ে গতবছর মে মাস থেকে ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট।

আরও পড়ুনঃ হকিতে পাকিস্তানকে চার গোলে উড়িয়ে দিয়ে শেষ চারে ভারত
তবে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে সেটা বাড়ানো হয়নি। তৃতীয় ত্রৈমাসিকেও বাড়ানো হল না। এর আগে রেপো রেট লাগাতার বাড়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছিল। বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হারও টানা বাড়ছিল। সেই যন্ত্রণায় খানিকটা বিরাম দিল রিজার্ভ ব্যাঙ্ক। আপাতত EMI বাড়ার সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার মানিটারি পলিসি কমিটির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আগের মতো রেপো রেট ৬.৫০ শতাংশই রাখা হচ্ছে। যা খানিকটা অপ্রত্যাশিত। বিশেষজ্ঞদের ধারণা ছিল, এবারে রেপো রেট অন্তত ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হবে। কিন্তু ব্যাঙ্কগুলি এবং ঋণগ্রহীতাদের কথা ভেবেই রেপো রেট আপাতত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এদিন জানিয়েছেন, ভারতের অর্থনীতি সন্তোষজনক গতিতেই এগোচ্ছে। এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। গোটা বিশ্বের অর্থনীতিতে প্রায় ১৫ শতাংশ অবদান ভারতেরই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago