খবর লাইভ : বর্ষার মরসুম আসতেই উত্তর ভারতের একাধিক রাজ্যে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে।অতি বৃষ্টিতে ইতিমধ্যেই হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড , দিল্লি সহ একাধিক রাজ্যে বহু মানুষের মৃত্যুর খবর মিলেছে।বুধবার রাতে ভারী বর্ষণে উত্তরাখণ্ডের ন’জনের মৃত্যুর খবর মিলেছে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হৃষীকেশের ধলওয়ালা এবং খারা এলাকা । জলের অতলায় একাধিক বাড়ি।
আরও পড়ুনঃ ফের রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
ইতিমধ্যেই বাসিন্দাদের উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জলমগ্ন এলাকা থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।
এদিকে রাজ্যের অতি বৃষ্টির জেরে কপালে ভাঁজ পড়েছে উত্তরাখণ্ড প্রশাসনের। আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত দেখে চার ধাম তীর্থযাত্রীদের পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…