খবর লাইভ : কাতার বিশ্বকাপে সবাইকে চমকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল মরক্কো। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়েছিল। ফের একবার মরক্কোর স্বপ্ন চুরমার করে দিল ফ্রান্স।এবার মহিলারা। মঙ্গলবার মহিলা বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-০ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল মরক্কোর মেয়েদের।
এদিন অ্যাডিলেডের হিন্ডমার্শ স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ফরাসি খেলোয়াড়রা।ফ্রান্সের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে যান মরক্কোর রক্ষণভাগের খেলোয়াড়রা। ১৫ মিনিটের মাথায় সাকিনা কারসাউইয়ের কাছ থেকে পাওয়া বল কাদিদিয়াতু দিয়ানি হেড করে মরক্কোর জালে পাঠাতে ভুল করেন নি। ২০ মিনিটের মাথায় ফের মরক্কোর জালে বল গলায় ফ্রান্স। দিয়ানির কাছ থেকে বল পেয়ে দূরের পোস্ট দিয়ে সুইং করে দলকে ২–০ গোলে এগিয়ে দেন কেনজা দালি। তিন মিনিট বাদে ফের মরক্কোর জাল কাঁপান ইউজিনি লে সোমের। ২৩ মিনিটের মধ্যে তিন গোল খেয়ে হতোদ্যম হয়ে পড়েন মরক্কোর ফুটবলাররা। দ্রুত তিন গোল হজম করার পর রক্ষণকে আরও আঁটোসাঁটো করে মরক্কোর খেলোয়াড়রা।কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ফ্রান্স।
আরও পড়ুনঃ অনাস্থা বিতর্কে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ রাহুলের
দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে মরক্কোর মেয়েরা। রক্ষণ সামলে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে।কিন্তু ফরাসি রক্ষণ দুর্গে গিয়ে খেই হারিয়ে ফেলে। ৭০ মিনিটে পরিবর্ত খেলোয়াড় ভিকি বেচোর ক্রস থেকে দারুণ হেডে লক্ষ্য ভেদ করে ব্যবধান ৪–০ করেন ইউজিনি। বাকি সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল মরক্কো। শেষ চারে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ইউজিনি লে সোমেররা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…