খবর লাইভ : বুধবারই হসপিটাল কেয়ার থেকে হোম কেয়ারে পাঠানো হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে । উডল্যান্ডস্ হাসপাতাল থেকে ক্রিটিক্যাল কেয়ারের অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরলেন তিনি। তাঁকে হাসপাতালে আনতে যান মীরা ভট্টাচার্য। অনেকদিন পর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরেছেন তিনি। ইতিমধ্যেই হাসপাতালের তরফে তাঁর ফ্ল্যাট স্যানিটাইজ করা হয়েছে। লাগানো হয়েছে প্রয়োজনীয় ডাক্তারি যন্ত্রপাতি। বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ছাড়া হবে এ বিষয়ে নিশ্চিত হয়েই বাড়ি থেকে বের হন বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্য।
তিনি সব শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। বলেন, সকলকে ধন্যবাদ ! কথোপকথনে উঠে আসে, বুদ্ধবাবু বাড়ি ফেরার পর নিশ্চিতভাবেই তাঁর দায়িত্ব বাড়বে। ইদানীং অসুস্থতার কারণে নিজে বই পড়তে পারেন না বুদ্ধদেব। তাঁকে নিয়মিত কাগজ পড়ে শোনান স্ত্রী মীরা, গানও চালিয়ে দেন।
মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউর বাড়িতে যায় উডল্যান্ডস হাসপাতালের ৪ সদস্যের হোম কেয়ার টিম। বাড়িতে চিকিৎসার ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা। এখন পুরোপুরি সংক্রমণমুক্ত বুদ্ধবাবু। রক্ত পরীক্ষার সমস্ত রিপোর্ট সন্তোষজনক। খেতে হচ্ছে না অ্যান্টিবায়োটিকও।
আরও পড়ুনঃ একের পর এক গাড়িতে ধাক্কা! শিমলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২
একটা চিকিৎসক দল তাঁর সঙ্গে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান। সঙ্গে ছিলেন চিকিৎসক সপ্তর্ষি বসু, চিকিৎসক সোমনাথ মাইতি, মেডিক্যাল টেকনোলজিস্ট ও নার্স। বারেবারে পরীক্ষা করে দেখা হয়েছে অ্যাম্বুলেন্সের যন্ত্রপাতির খুঁটিনাটি। আপতকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে পুরো আইসিইউ সেট-আপেরও ব্যবস্থা রয়েছে। এরপর সর্বক্ষণের জন্য একজন নার্স তাঁর বাড়িতে থাকবেন। একজন মেডিক্যাল টেকনোলজিস্টও থাকবেন সারাক্ষণ। মাঝে মাঝে তাঁকে পরীক্ষা করতে যাবেন হাসপাতালের চিকিৎসকরা।
হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিছানা থেকে তুলে ইতিমধ্যেই হাঁটা-চলা করিয়েছেন চিকিৎসকরা। রাইলস টিউব পরানো থাকলেও, মুখ দিয়ে স্বাভাবিকভাবে তরল খাবার খাওয়ানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাড়িতেও বুদ্ধবাবুকে বাইপ্যাপ ও রাইলস টিউব পরানো থাকবে।আপাতত এক মাস বুদ্ধদেব হোম কেয়ার সাপোর্টে থাকবেন বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…