খবর লাইভ : নতুন এক বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার অধিবেশনে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের সময়েই মন্ত্রী স্মৃতি ইরানি রাহুলের বিরুদ্ধে অভিযোগ আনলেন, তিনি মহিলা সাংসদদের লক্ষ্য করে ‘ফ্লাইং কিস’ ছুঁড়েছেন! বুধবার নিজের বক্তব্যে মোদীকে তীব্র আক্রমণ করেন রাহুল। তাঁকে অহঙ্কারী রাবণের সঙ্গেও তুলনা করেন। বলেন, ‘‘বিজেপি মণিপুরকে খণ্ডিত করে ভারতমাতাকে খুন করেছে!’’ রাহুলের পরেই বলতে উঠেছিলেন স্মৃতি।
অন্য দিকে, ভাষণ শেষ করে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান রাহুল। নিজের বক্তৃতায় স্মৃতি অভিযোগ করেন, সেই সময়েই নাকি তিনি মহিলা সাংসদদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছোড়েন।ঘটনা সেখানেই থেমে থাকেনি। স্মৃতি ওই অভিযোগ করার পরেই বিজেপির মহিলা সাংসদেরা লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে গিয়ে তাঁর কাছে রাহুলের বিরুদ্ধে ওই মর্মে অভিযোগ করেন। বিজেপির মহিলা সাংসদদের নিয়ে স্পিকারের ঘরে গিয়েছিলেন কৃষি প্রতিমন্ত্রী শোভা করণদাজে।
আরও পড়ুনঃ হাসপাতাল থেকে ১২ দিন পর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরলেন বুদ্ধদেব
সংসদের ভিতরে সেই সূত্রে স্মৃতি তাঁর বক্তৃতায় রাহুলকে ‘নারীবিদ্বেষী’ বলেও আখ্যা দেন।তবে প্রত্যক্ষদর্শীদের অনেকের বক্তব্য, সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় রাহুলের হাতে থাকা কিছু নথিপত্র মেঝেতে পড়ে যায়। তা দেখে সরকার পক্ষের অনেকে হাসতে শুরু করেন। রাহুল নথিপত্র কুড়িয়ে নেওয়ার সময়েই নাকি ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে উড়ন্ত চুম্বন ছোড়ার ভঙ্গি করেছেন। ট্রেজারি বেঞ্চে যে হেতু বিজেপির মহিলা সাংসদেরাও ছিলেন, তাই তাঁরা সদলবলে রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানাতে স্পিকারের ঘরে যান।ওই অভিযোগে বলা হয়েছে, ‘‘কংগ্রেস নারী সশক্তিকরণের কথা মুখে বললেও দলের সাংসদের এই আচরণ প্রমাণ করে দিয়েছে আসলে তাদের মনের কথা কী।’’
কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেই অভিযোগ জানাতে গিয়েছিলেন বাংলার সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তাঁর কথায়, ‘‘এর আগে উনি (রাহুল) সংসদের ভিতরে চোখ টিপে অশালীন ইঙ্গিত করেছিলেন। এ বার ফ্লাইং কিস! সংসদের ভিতরে এই ধরনের অভব্যতা অতীতে কখনও হয়নি। আমরা স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…