জাঙ্গিপাড়ায় একের পর এক বেআইনি প্রমোটিং হলেও প্রশাসন নীরব, অভিযোগ জমা পড়ল মুখ্যমন্ত্রীর দফতরে

খবর লাইভ : খোদ মন্ত্রীর এলাকাতেই এবার রমরমিয়ে চলছে বেআইনি প্রমোটিংয়ের কাজ। একের পর এক পুকুর ভরাট করে বেআইনি প্রমোটিং হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকার লোকজন। হুগলির জাঙ্গিপাড়ায় একের পর এক বেআইনি কাজ হওয়ার কারণে এবার খোদ মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জমা পড়ল।

জাঙ্গিপাড়া থানার উল্টো দিকে দীর্ঘদিন ধরে একটি পুকুর ভরাট করা হচ্ছিল। সম্প্রতি ওই পুকুরটির উপর বেআইনি নির্মাণ হচ্ছে। স্থানীয় লোকজন ইতিমধ্যেই প্রশাসনের সমস্ত স্তরে অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে এলাকার লোকজন মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানিয়েছেন।

আরও পড়ুনঃ মহিলা বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-০ হেরে স্বপ্ন শেষ মরক্কোর
একইভাবে জাঙ্গিপাড়ার রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ন্যাড়া মাধবপুর এলাকায় একটি পুকুর ভরাট করে বেআইনিভাবে প্রমোটিং হচ্ছে। ওই পুকুরের পাশেই রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের শ্মশান। যে ব্যক্তি প্রমোটিং করছেন তিনি মুসলিম সম্প্রদায়ের। স্বাভাবিকভাবেই সেখানে সাম্প্রদায়িক অশান্তি লাগার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় স্থানীয় প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় এলাকার লোকজন মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন।
এবিষয়ে জাঙ্গিপাড়ার বিডিও সীতাংশু শেখর সীটকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমার কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখব।’
স্বাভাবিকভাবেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার লোকজন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago