খবর লাইভ : অবসর ভেঙে ফের ক্রিকেটের বাইশগজে ফিরছেন মনোজ তিওয়াড়ি। গত বৃহস্পতিবারই অবসরের কথা জানিয়েছিলেন মনোজ। কিন্তু মঙ্গলবার জানা যায় যে, মনোজ আবার ফিরছেন ক্রিকেটে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় সেই কথা সিএবি-তে ঘোষণা করতে চলেছেন মনোজ। এক্ষেত্রে মনোজের পাশে থাকবেন সিএবি প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।
জানা যায়, মনোজের অবসরের সিদ্ধান্তের কথা জানত না সিএবি। এমনকি দলের কেউ জানতেন না যে, মনোজ অবসর নিতে চলেছেন। জানা জানি হতেই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কথা বলেন বাংলার এই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে। আর এতেই বরফ গলে। অবসরের ভাবনা আপাতত ত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন মনোজ। আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন মনোজ। তার আগে তিনি সিএবির সঙ্গে আলোচনায় বসবেন নিজের ক্রিকেট ভবিষ্যত রূপরেখা ঠিক করতে। তারপরেই সম্ভবত অবসর থেকে ফিরে আসার কথা সরকারিভাবে জানিয়ে দেবেন তিনি।
গত বৃহস্পতিবার অবসরের কথা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় মনোজ লেখেন,” ক্রিকেট খেলাকে বিদায় জানালাম। এই খেলা আমাকে সব কিছু দিয়েছে। প্রত্যেকটা ছোটখাটো জিনিস যা আমি কখনও স্বপ্নেও ভাবিনি। জীবনে বার বার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। ক্রিকেট খেলার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। ঈশ্বরের প্রতিও, যিনি বরাবর আমার পাশে থেকেছেন।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…