মণিপুর থেকে সরানো হল অসম রাইফেলসের জওয়ানদের!

খবর লাইভ : জাতিদাঙ্গায় জর্জরিত অশান্ত মণিপুরে পক্ষপাতদুষ্ট আচরণ করার অভিযোগ উঠেছিল অসম রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের বিষ্ণুপুর জেলার মৈরাং লামখাইয়ের একটি গুরুত্বপূর্ণ পুলিশ চৌকি থেকে জওয়ানদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ওই পুলিশ চৌকির দায়িত্ব নেবেন সিআরপিএফ জওয়ানেরা। প্রশাসন সূত্রে খবর মণিপুর পুলিশের আধিকারিকরা সঙ্গে থাকবেন। এর আগে কুকি জনগোষ্ঠীর প্রতি পক্ষপাত দেখানোর অভিযোগ উঠেছিল অসম রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে। শুধু তাই নয় সাম্প্রতিককালে একাধিকবার নৃশংস আচরণ করার অভিযোগ উঠেছিল অসম রাইফেলস-এর বিরুদ্ধে। যদিও তাঁরা সব অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের মতে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতেই প্রয়োজন মতো পদক্ষেপ করা হয়েছে।

কয়েকদিন আগে অসম রাইফেলসের কাজের ধরন নিয়ে প্রকাশ্যেই প্রতিবাদ করেছিলেন মণিপুর পুলিশের কয়েক জন কর্তা। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। গত মে মাস থেকে অশান্ত মণিপুর। মণিপুর হাই কোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দেয়। এর পরেই জনজাতি সংগঠনগুলি নির্দেশের বিরোধিতায় পথে নামে। এখনও ঘরছাড়া ৬০ হাজার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago