খবর লাইভ : প্রথমে হাতির কাটা মুন্ডু, এবার হাতির কাটা দেহাংশ! উদ্ধার করলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। এই ঘটনার নেপথ্যে চোরাশিকারিদেরই হাত রয়েছে বলে অনুমান বনদফতরের। যদিও এব্যাপারে এখনও কোনও প্রমাণ মেলেনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
শুক্রবার উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অসম-বাংলা সীমানার ভলকা এলাকায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভল্কা রেঞ্জের জঙ্গল লাগোয়া সঙ্কোশ নদী থেকে একটি হাতির মাথা উদ্ধার করেন বনদফতরের কর্মীরা। যদিও হাতিটির দাঁত কেটে নিয়ে যায় চোরাশিকারিরা। ঘটনার ঠিক তিনদিন পর অর্থ্যাৎ সোমবার সন্ধ্যায় ফের সেই সঙ্কোশ নদী থেকেই হাতির কাটা পা উদ্ধার হয়েছে। কাটা মুন্ডু উদ্ধারের জায়গা থেকে এক কিলোমিটার দূরে এদিন হাতির কাটা পা উদ্ধার হয়েছে। এই দেহাংশগুলি একই হাতির কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্রের খবর,অসম ও বাংলায় সক্রিয় রয়েছে চোরাশিকারিদের একটি চক্র। নেপাল ও বাংলাদেশ হয়ে হাতির দাঁত-সহ মূল্যবান অন্যান্য সামগ্রী পাচার করে তারা। তবে, “এই হাতির মৃত্যুর ঘটনা আমাদের রাজ্যে ঘটেনি।” বলে জানিয়েছেন বন্যপ্রাণ বিভাগের রাজ্যের প্রধান মুখ্য বনপাল দেবল রায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…