খবর লাইভ : অতিমারি পর্ব শেষ হলেও এখনও পুরোপুরিভাবে যায়নি করোনা। একের পর এক নতুন নতুন রূপে বারবারই ফিরে আসছে করোনা। ইংল্যান্ড জুড়ে শুরু হয়েছে করোনার নতুন রূপ ইজি ৫.১ অথবা এরিসের উপদ্রব। একের পর এক করোনা আক্রান্তের শরীরে করোনার এই নতুন রূপ চিহ্নিত হচ্ছে। যা নিয়ে কপালে ভাঁজ পড়েছে চিকিৎসকদের।
গত মে মাসেই এরিস রূপের চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু গত কয়েক দিনে হুড়মুড় করে ইংল্যান্ডে করোনার এই নয়া রূপে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন ইংল্যান্ডে ১০ জন করোনা আক্রান্ত পাওয়া গেল এক জনের শরীরে এরিস রূপ মিলছে। এই নয়া রূপের উপদ্রবে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেড়ে চলেছে। একাধিক বিদেশি সংবাদমাধ্যম জানাচ্ছে, বিশেষত বয়স্করাই করোনার এই নয়া রূপে আক্রান্ত হচ্ছেন।শুধু তাই নয়, করোনা টিকা নেওয়া সত্ত্বেও তাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মত, এই নয়া রূপের উপর পর্যবেক্ষণ জরুরি হয়ে উঠেছে। ওমিক্রন গোত্রের এই ভাইরাস ওই রূপের মতোই দ্রুত ছড়াচ্ছে বলে জানাচ্ছেন তাঁরা। বিশেষজ্ঞরা এ-ও জানাচ্ছেন, এই প্রেক্ষিতে ‘বুস্টার শট’ নেওয়া খুব জরুরি।
এরিস আক্রান্তদের উপসর্গ আলাদা কিছু নয়। সর্দি, হাঁচি-কাশি, হালকা জ্বর এবং মাথা ঘোরা হল করোনার নয়া রূপে আক্রান্তদের সাধারণ উপসর্গ। এই রূপ কতটা মারাত্মক, তা এখনও গবেষণাসাপেক্ষ বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…