বাঁকুড়ার সাত শিক্ষককে বুধবার নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের

খবর লাইভ : চব্বিশ ঘণ্টাও পেরোয়নি শ্রীঘরে গিয়েছেন চাকরি কেনা চার অযোগ্য শিক্ষক।বিশেষ সিবিআই আদালতের বিচারক কার্যত বুঝিয়ে দিয়েছেন, ঘুষ নেওয়াই শুধু নয়, ঘুষ দেওয়াটাও সমান অপরাধ। এবার আরও সাত শিক্ষককে তলব করল সিবিআই। আগামিকাল, বুধবার বাঁকুড়ার সাত শিক্ষককে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। তাদের বেশ কিছু নথি নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।জানা গিয়েছে, ওই সাত শিক্ষক ২০১৪ সালে প্রাথমিক টেট পাশ করে চাকরি পেয়েছিলেন। নিয়োগ মামলাতেই তাঁদের তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ বিরোধীদের অনাস্থায় নীরব মোদি, শেষ বলে ছক্কা মারার চ্যালেঞ্জ

২০১৪-র টেট মামলায় সোমবার মুর্শিদাবাদের চার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, চাকরি পাওয়ার কোনও যোগ্যতাই তাদের নেই। তাঁরা মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। সিবিআই চার্জশিটে তাঁদের সাক্ষী হিসেবে উল্লেখ করায় বিচারক কারণ জানতে চেয়েছিলেন। এবার ফের সাক্ষী হিসেবে আরও সাতজনকে তলব করা হল।সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও ওই সাত শিক্ষকের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। সব নথি মিলিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।
মুর্শিদাবাদের চার শিক্ষক জাহিরউদ্দিন শেখ, সৌগত মণ্ডল, সাইগার হোসেন ও সীমার হোসেন ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। তাঁদের সাক্ষী নয়, অভিযুক্ত হিসেবে সোমবার উল্লেখ করেন বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। তা্ঁর বক্তব্য ছিল, ওই শিক্ষকেরা তো নিজেরাই গিয়ে টাকা দিয়েছেন, কেউ তো টাকা বাড়িতে এসে নিয়ে যায়নি। তাঁদের গ্রেফতার করে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago