কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি

খবর লাইভ : কেন্দ্রীয় সরকারের ‘বঞ্চনা’র বিরুদ্ধে রবিবার রাজ্য জুড়ে ব্লক স্তরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি পালিত হল।। রাজ্যের প্রতিটি ব্লকে দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কর্মসূচি পালন করে তৃণমূল। চেতলায় মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে বরাহনগরে বিধায়ক তাপস রায়— জায়গায় জায়গায় দুপুর থেকে অবস্থান বিক্ষোভে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বকে। আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগে মোদি সরকারকে নিশানা করেছে তৃণমূল। রাজ্যের ‘বঞ্চনা’র বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি উঠে এসেছে মণিপুর নিয়ে কেন্দ্রের অবস্থানের প্রসঙ্গও।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘দিল্লি থেকে হকের টাকা ছিনিয়ে আনতে হবে আমাদের।’’ মন্ত্রী শশী পাঁজা আবার রাজ্যের বিরোধী দলগুলিকেও নিশানা করেছেন। রাজ্য বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘‘ওরা হয় আদালতে যায়, না হলে রাজ্যপালের কাছে যায়। বাংলার মানুষের জন্য কিছু করে না।’’

আরও পড়ুনঃ দেশে ৫০৮ স্টেশনের সংস্কারের সূচনা প্রধানমন্ত্রীর
ব্লকে ব্লকে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল নেতারা। এই প্রতিবাদ কর্মসূচি শুধুমাত্র রাজ্যের বকেয়া নিয়ে থেমে থাকেনি। বিজেপি-শাসিত মণিপুরে যে ভাবে অশান্তি ছড়িয়েছে এবং কেন্দ্র যে ভাবে বিষয়টি দেখছে, তা নিয়েও সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব।
এদিন কামারহাটিতে অবস্থান বিক্ষোভে বসেন মদন মিত্র। প্রতিবাদে সামিল হন বরানগরের বিধায়ক তাপস রায়। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অহিন্দ্র মঞ্চের সামনে ধরনায় বসেন। ট্রাঙ্গুলার পার্কে অবস্থান বিক্ষোভ সামিল হন দক্ষিণ কলকাতার জেলা সভাপতি ও বিধায়ক দেবাশিস কুমার। টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে বিক্ষোভে বসেন মন্ত্রী অরূপ বিশ্বাস । শ্যামপুকুরে নিজের বিধানসভায় ধরনায় বসেন মন্ত্রী শশী পাঁজা।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটের আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রাজ্যের প্রাপ্য টাকা ছিনিয়ে আনবেন দিল্লি থেকে। ২ অক্টোবর ১০ লক্ষ লোক নিয়ে তিনি দিল্লি যাওয়ার কথা বলেন। এর পর বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি নেয় তৃণমূল। কিন্তু আদালতের নির্দেশে তা বাতিল হয়ে গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago