খবর লাইভ : ভয়াবহ ট্রেন দুর্ঘটনা পাকিস্তানে । লাইনচ্যুত হয়ে দূরপাল্লার ট্রেন উল্টে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে খবর। আহত অনেকে।পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার পাকিস্তানে লাইনচ্যুত হয়েছে একটি যাত্রিবাহী দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি কামরা। সেই ঘটনায় কমপক্ষে ৪০ জন যাত্রী জখম হয়েছেন বলেও জানিয়েছে তারা।
আরও পড়ুনঃ দেশে ৫০৮ স্টেশনের সংস্কারের সূচনা প্রধানমন্ত্রীর
দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেস ট্রেনটির নাম ‘হাজারা এক্সপ্রেস’। ট্রেনটি রবিবার করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। দুর্ঘটনাটি ঘটে নবাবশায়। সারহারি রেলস্টেশনের সিগন্যালের কিছু আগে। অন্তত পাঁচটি কামরা উল্টে গিয়েছে বলে জানিয়েছে তারা। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, উল্টে যাওয়া কামরার সংখ্যা ৮টি কিংবা ১০টি। তবে সরকারি ভাবে এই সংখ্যা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
পাকিস্তান রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার মহসিন সিয়াল বলেন, এখনও কতগুলি বগি উল্টেছে তিনি জানেন না। রেলের তরফে কোনও তথ্য হাতে এসে পৌঁছয়নি। টালমাটাল পরিস্থিতি পাকিস্তানে যোগাযোগও যে সঠিক নেই তা এই মন্তব্য থেকেই স্পষ্ট। কী ভাবে ঘটল দুর্ঘটনা সেবিষয়ে পাক রেলের তরফে কিছুই জানানো হয়নি।
রবিবার বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়েও কিছু জানায়নি পাকিস্তানের সরকার। তবে ডন জানিয়েছে, অন্তত ৪০ জন যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন। আরও অনেকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পাক সংবাদমাধ্যমটি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…