কিংস কাপে নেই সুনীল, থাকতে চান স্ত্রীর পাশে

খবর লাইভ : সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান, তাই আগামী মাসে থাইল্যান্ডে কিংস কাপে খেলতে চান না সুনীল ছেত্রী। জাতীয় কোচ ইগর স্টিমাচের কাছে ভারত এমনটা অনুরোধ করেছেন ভারত অধিনায়ক। অনুরোধ করেছেন, তাঁকে যেন থাইল্যান্ডগামী ভারতীয় দলে না রাখা হয়। এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন সুনীল। এশিয়ান গেমসের আগে কিংস কাপে খেলবে ভারতীয় ফুটবল দল।

আরও পড়ুনঃ ফের নতুন করে অশান্ত মণিপুর! নিহত ৩, জ্বালিয়ে দেওয়া হল একাধিক বাড়ি

৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হবে কিংস কাপ। সুনীলের নেতৃত্বে ২০২৩ সালে তিনটি ট্রফি জিতেছে ভারতীয় দল। প্রথমে ত্রিদেশীয় সিরিজের পর ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতীয় দল। প্রত্যেক টুর্নামেন্টে গোল পেয়েছেন সুনীল। তবে কিংস কাপ থেকে সরে দাঁড়িয়েছেন সুনীল। তিনি বলেন, “আমি কোচকে অনুরোধ করব কিংস কাপের দলে আপনাকে না রাখতে।”

ইন্টারকন্টিনেন্টাল কাপে গোল করে সুনীল ছেত্রী তাঁর স্ত্রীর গর্ভবতী হওয়ার খবর জানান। কিংস কাপে না খেললেও, এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বেই খেলতে নামবে ভারতীয় দল। দলে থাকবেন আরও দুই সিনিয়র দলের ফুটবলার। সেখানে থাকবেন গুরপ্রীত সিং সান্ধু এবং সন্দেশ ঝিঙ্গান।এরপর ভারত খেলবে এএফসি এশিয়ান কাপ ও ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার। এবার এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে কিংস কাপকে পাখির চোখ করছে ভারতীয় ফুটবল দল। ফলে এই কিংস কাপটা গুরুত্বপূর্ণ।

এশিয়ান গেমসে মূলত অনুর্ধ্ব-২৩ দল পাঠাতে হয়। তবে দলে তিনজন সিনিয়র দলের ফুটবলার থাকতে পারেন। ফলে অনেকেই সুযোগ পাননি এশিয়ান গেমসে। তাঁরা যদিও কিংস কাপের দলে খেলবেন। ইগর স্টিমাচ বারে বারেই এই টুর্নামেন্টের গুরুত্বের কথা তুলে ধরেছেন ভারতীয় দলের ফুটবলারদের সামনে। আসলে সুনীলদের পাখির চোখ এখন এশিয়া কাপ। তার আগে দলকে তৈরি করতে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাইছে ভারতীয় দল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago