ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরাতে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক পরিবহণ দফতরের

খবর লাইভ : ধর্মতলায় মূল বাস স্ট্যান্ড রাখতে রাইটসকে দিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে রাজ্য। ওই জায়গায় আগের পরিকল্পনা অনুযায়ী মাল্টি লেভেল কার পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার আদালতে এমনটা জানাল রাজ্য সরকার। এদিন বিচারপতি দেবানশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে এই মামালার শুনানি ছিল। সেখানে ধর্মতলা বাসস্ট্যান্ড নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে অ্যাডভোকেট জেনারেল।

আদালতে শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘সমীক্ষার কাজ শুরু করার জন্য ইতিমধ্যেই রাইটসকে বরাত দেওয়া হয়েছে। সম্প্রতি সেনা বাহিনী, মেট্রো রেল, পূর্ত দফতর, কলকাতা পুরসভা সহ সব দফতরের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ বিক্ষিপ্ত বৃষ্টিতে স্বস্তি নেই, বাড়ছে তাপপ্রবাহের আশঙ্কা!

এরই মাঝে ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরাতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিল পরিবহণ দফতর। আগামী সোমবার কসবার পরিবহণ ভবন-২-তে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই বৈঠকে রাজ্যের বেসরকারি পরিবহণ সংগঠনের নেতৃত্বকে তলব করা হয়েছে। মূলত বেসরকারি বাস পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরই এই বৈঠকে ডাকা হয়েছে। কারণ, এই বাস টার্মিনাস সরানো নিয়ে পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বেসরকারি বাসমালিকেরা। তাঁদের যুক্তি কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিতে আমরা বাধ্য। কিন্তু পরিবহণ দফতর যেন পরিবহণ পরিষেবার কথা মাথায় রেখে যাত্রী ওঠানামার বিকল্প ব্যবস্থা করে। না হলে অসংখ্য মানুষের ভোগান্তি হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago