খবর লাইভ : কেদারনাথের যাত্রাপথে বড়সড় দুর্ঘটনা। শুক্রবার সকালে কেদারনাথ যাওয়ার পথে নামল ধস। একাধিক যাত্রীর চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় কেদারনাথ যাত্রার রুটে গৌরীকুণ্ড এলাকায় এই ধস নেমেছে। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকাজ শুরু করেছে রাজ্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
রুদ্রপ্রয়াগের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, “১৮ থেকে ২০ জন কেদারনাথ যাত্রী এই রাস্তায় ধসের জেরে চাপা পড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার তিনটি দোকান ধসে ভেঙে পড়েছে। গত ২৪ ঘণ্টা ধকে গৌরীকুণ্ড এলাকায় ভারী বৃষ্টিপাত চলছে। তার জেরেই এই ভয়াবহ ধস।”
রুদ্রপ্রয়াগের SP ড. বিশাখা বলেন, “নিখোঁজ যাত্রীদের খুঁজতে তল্লাশি অভিযান চলছে। আমরা খবর পেয়েছি, ওই তিনটি দোকানের মাথায় পাথরের বড় চাঁই পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু হয়। আশঙ্কা করা হচ্ছে, ১০ থেকে ১২ জন যাত্রী ধসের নীচে চাপ পড়ে থাকতে পারেন। তাঁদের কাউকেই এখনও ট্র্যাক করা সম্ভব হয়নি।” বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক দলিপ রাওয়ার নেতৃত্বে উদ্ধারকাজ চালাচ্ছে কর্মীরা।
উল্লেখ্য, গত জুন মাসেই বেশ কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ যাত্রা। খারাপ আবহাওয়ার জেরে যাত্রী নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিয়ে রাজি ছিল না ধামি প্রশাসন। নাগাড়ে বৃষ্টিপাতের জেরে কেদারনাথ যাওয়ার রাস্থা বিপর্যস্ত হয়। শোনপ্রয়াগ থেকে কেদারনাথ ধামের উদ্দেশে যাত্রা করার পর মাঝপথেই থেমে যেতে হয় শিব ভক্তদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…