খবর লাইভ : লাল হলুদে খুশির হাওয়া। ডুরান্ডে নামার আগেই নতুন স্পনসর পেল ইস্টবেঙ্গল। এক টেক-গেম প্ল্যাটফর্ম ‘ব্যাটারি’-র সঙ্গে চুক্তি করেছে লাল-হলুদ। তারাই এখন ইস্টবেঙ্গলের প্রধান স্পনসর। লাল-হলুদ জার্সির বুকে এবার থেকে জ্বলজ্বল করবে ‘ব্যাটারি’ ব্র্যান্ডের লোগো। ইস্টবেঙ্গলের ম্যাচ ও ট্রেনিং জার্সিতেও থাকবে নতুন স্পনসরের লোগো।
আরও পড়ুনঃ আল কায়দা জঙ্গি সন্দেহে গুজরাতে গ্রেফতার বাংলার তিন যুবক
ক্লাবের সিইও নম্রতা পারেখ বলেছেন, ‘‘আমরা নতুন মরশুমে নতুন স্পনসর পেয়ে খুশি। ব্যাটারি টেক-গেম প্ল্যাটফর্ম ব্যবহার করলে ক্লাবের খেলা সরাসরি দেখার সুযোগ পাওয়া যাবে।’’ পাশাপাশি ইস্টবেঙ্গলের স্পনসর হতে পেরে উচ্ছ্বসিত ব্যাটারি গেম-টেক প্ল্যাটফর্ম। ক্লাবের সমস্ত ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ ও সকল সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছে ক্লাবের নতুন স্পনসর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…